News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলা নববর্ষের আগে মজুরি নিয়ে রেগা শ্রমিকরা সমস্যায়
Image

বাংলা নববর্ষের আগে মজুরি নিয়ে রেগা শ্রমিকরা সমস্যায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ বাংলা বছর শেষে রেগার মজুরি প্রাপ্তি নিয়ে শ্রমিকরা মহা সমস্যার পড়েছেন৷ অমরপুর বিধানসভা কেন্দ্রের নতুন বাজারে রেগা শ্রমিকরা শুক্রবার সকাল থেকে ব্যাঙ্কে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন৷ কিন্তু, আজ তাদের মজুরি মিটিয়ে দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে৷ কারণ, ব্যাঙ্কে কর্মী স্বল্পতা রয়েছে৷ ফলে, দেড় হাজারের অধীক রেগা শ্রমিকদের মজুরি আজ মিটিয়ে দেওয়া সম্ভব হবে না বলেই মনে হচ্ছে৷ সেক্ষেত্রে বাংলা নববর্ষে আনন্দ উল্লাসে ভাঁটা পড়তে পারে রেগা শ্রমিকদের৷ কারণ, শনিবার থেকে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ তাই, রেগা শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে৷

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে নতুন বাজার এলাকায় রেগা শ্রমিকরা বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছিলেন৷ কিন্তু, অর্থের সংকুলান না হওয়ায় রেগায় মজুরি মিটিয়ে দেওয়া হচ্ছিলনা৷ শুক্রবার সকালে রেগা শ্রমিকরা জানতে পারেন আজ তাদের মজুরি প্রদান করা হবে৷ সেই খবর পেয়েই দেড় সহশ্রাধিক রেগা শ্রমিক নতুন বাজার ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে এসে হাজির হন৷

ব্যাঙ্কের এই শাখার অধীন নতুন বাজার এলাকায় প্রায় ৯টি গ্রামপঞ্চায়েতের রেগা শ্রমিক রয়েছেন৷ সকাল ৮টা থেকে ব্যাঙ্কের বাইরে রেগা শ্রমিকরা ভিড় করতে শুরু করেন৷ ব্যাঙ্ক খোলার পর রেগার মজুরি দেওয়া শুরু হলেও ব্যাঙ্ক কর্মীরা গরিমসি করছেন বলেও অভিযোগ উঠেছে৷ জনৈক রেগা শ্রমিক জানিয়েছেন, ব্যাঙ্কের তরফে মর্জি মাফিক মজুরি প্রদান করা হচ্ছে৷ তাতে, অনেক রেগা শ্রমিক মজুরি পাচ্ছেন না৷ ফলে, বিক্ষোক্ষ চরম আকার ধারণ করে৷ তবে, রেগা শ্রমিকরা শান্তি বজায় রেখেই মজুরি নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন৷

এদিকে, রেগা শ্রমিকদের মজুরি দিতে গিয়ে অন্যান্য গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছিলেন৷ জনৈক রেগা শ্রমিক জানিয়েছেন, আজ মজুরি মিললে বাংলা নববর্ষে সন্তানদের নতুন জামা কিনে দেবেন৷ কিন্তু, তিনি নিশ্চিত নন আদৌ আজ মজুরি মিলবে কিনা৷ রাত ৮টা নাগাদ শেষ পাওয়া খবরে জানা গেছে, প্রচুর রেগা শ্রমিক এখনও মজুরির জন্য ব্যাঙ্কের বাইরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন৷ জনৈক ব্যাঙ্ক কর্মী জানিয়েছেন, সমস্ত রেগা শ্রমিকদের মজুরি মিটিয়ে দিতে রাত ১২টা বাজতে পারে৷ কিন্তু, ততক্ষন কর্তৃপক্ষ ব্যাঙ্ক খোলা রাখবেন কিনা তা তিনি নিশ্চিত ভাবে বলতে পারেননি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top