News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রমণ যত বাড়বে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই তত জোরদার হবে, শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে কংগ্রেসকে পাল্টা আক্রমণ স্মৃতি ইরানির
Image

আক্রমণ যত বাড়বে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই তত জোরদার হবে, শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে কংগ্রেসকে পাল্টা আক্রমণ স্মৃতি ইরানির

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় আমেঠির বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, ১৯৯৩-এ দিল্লির হোলি চাইল্ড অক্সিলিয়াম স্কুল থেকে উচ্চ-মাধ্যমিক পাশের পরের বছরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের করেসপন্ডেন্স কোর্সে বি কম-এ ভর্তি হয়েছিলেন। কিন্তু, লেখাপড়া শেষ করতে পারেননি। আর তারপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে বিরোধীদের কটাক্ষ, এমনকি সোশ্যাল মিডিয়াতেও চলছে ট্রোলিং। শুক্রবার সকালে একটি সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় উচ্চশিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে তীব্ৰ কটাক্ষ করেছেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী। তার পাল্টা আক্রমণ করে স্মৃতি বললেন, “আক্রমণ যত বাড়বে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই তত জোরদার হবে।”

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গৌরীগঞ্জে নিজের প্রার্থীপদের মনোনয়নপত্র জমা দিয়েছেন আমেঠির বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। শুক্রবার নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেত্রী ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করে বলেন, “এবার একটি নতুন টিভি সিরিয়াল আসতে চলেছে- ‘কিঁউকি মন্ত্রী ভি কভি গ্র্যাজুয়েট থি’, যার শুরুর লাইন হবে- ‘কোয়ালিফিকেশনস কে ভি রূপ বদলতে হ্যায়, নয়ে নয়ে সানচে মে ঢলতে হ্যায়, এক ডিগ্রি আতি হ্যায়, এক ডিগ্রি যাতি হ্যায়, বনতে এফিডেভিট নয়ে হ্যায়।’ স্মৃতি ইরানি নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি কাজ করে দেখিয়েছেন যে, কিভাবে গ্র্যাজুয়েট থেকে দ্বাদশ শ্রেণীর হয়ে যাওয়া যায়। এটা একমাত্র মোদী সরকার থেকে আর মোদীর সরকারেই সম্ভব।” এর পাল্টা প্রতিক্রিয়ায় প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রীর বক্তব্য, “গত পাঁচ বছরে ওরা আমাকে যতভাবে সম্ভব সবরকমের আক্রমণ করেছে। আমি শুধু একটাই কথা ওদের বলতে চাই, যত বেশি আপনারা আমায় কটাক্ষ করবেন, যত বেশি আক্রমণ করবেন, তত বেশি করে আমি আমেঠিতে কংগ্রেসের বিরুদ্ধে কাজ চালিয়ে যাব।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top