News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশের অননন্তপুরে মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৭ জনের
Image

অন্ধ্রপ্রদেশের অননন্তপুরে মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৭ জনের

অনন্তপুর (অন্ধ্রপ্রদেশ), ১২ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় যাত্রীবোঝাই মিনিবাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৭ জন| ভয়াবহ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ন’জন| শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে অনন্তপুর জেলার টানাকাল্লুর কাছে ৪২ নম্বর জাতীয় সড়কের উপর| দুর্ঘটনায় গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে অনন্তপুর জেলার টানাকাল্লুর কাছে ৪২ নম্বর জাতীয় সড়কের উপর যাত্রীবোঝাই মিনিবাস এবং লরির মুখোমুখি সংঘর্ষ হয়| জোরালো সংঘর্ষের জেরে মিনিবাস এবং লরির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনার পর বিকট শব্দ শোনা মাত্রই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| কিছুক্ষণ পর দুর্ঘটনাস্থলে আসে নিকটবর্তী থানার পুলিশ| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় ১৬ জনকে উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়| তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে| বাকি ৯ জন হাসপাতালে চিকিত্সাধীন| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top