News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থীদের ভোটাধিকার সুনিশ্চিত করতে ব্যবস্থা

ব্রু শরণার্থীদের ভোটাধিকার সুনিশ্চিত করতে ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ লোকসভার আসন্ন সাধারণ নির্বাচনে ১ম দফার ভোট ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ প্রথম দফায় ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের একমাত্র আসনের জন্য ভোটগ্রহণ ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে৷ মিজোরাম রাজ্যের নির্বাচনে ত্রিপুরায় বসবাসকারী ব্রু শরণার্থীরাও যাতে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে ৯ এপ্রিল বিকেলে উত্তর ত্রিপুরা জেলার দামছড়া আর ডি ব্লকের সভাগৃহে এক সভা অনুষ্ঠিত হয়৷

সভায় উত্তর ত্রিপুরা জেলার ডি ই ও তথা জেলাশাসক সি কে জমাতিয়া, উত্তর জেলার ডি আর ডি এ প্রোজেক্ট ডাইরেক্টর তমাল মজমদার, উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুুপার ফ্রান্সিস ডার্লং, কাঞ্চনপুরের মহকুমাশাসক এ বৈদ্য, পানিসাগরের মহকুমাশাসক এল ডার্লং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকব’ন্দ এবং মিজোরামের নির্বাচন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ সভায় আলোচনার পর তমাল মজমদার জানান, কা’নপুর মহকুমার অন্তর্গত তিনটি শরণার্থী শিবিরে মোট ৯৬২৫ জন এবং পানিসাগর মহকুমার অন্তর্গত তিনটি শরণার্থী শিবিরে ২৩৭০ জন ভোটার রয়েছেন৷ ভোটারদের শরণার্থী শিবির থেকে মিজোরামে পাঠানোর জন্য মোট ১২০টি বাস এবং ১৩৫৩টি ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে৷ দামছড়া মোটরস্ট্যাণ্ডে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে৷ রিয়াং শরণার্থীদের বিভিন্ন শরণার্থী শিবির থেকে নিয়ে আসার পর আগামীকাল সকালে তারা দামছড়া দশরথ সেতু হয়ে মিজোরাম রাজ্যে প্রবেশ করবেন৷

তিনি বলেন, মিজোরামের মামিত জেলার কানমুনে রিয়াং শরণার্থীদের ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে৷ মিজোরাম রাজ্য থেকে আগত নির্বাচন দপ্তরের প্রতিনিধিরা জানান, কানমুনে শরণার্থীদের ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে৷ উত্তর জেলার জেলাশাসক সি কে জমাতিয়া সভায় উপস্থিত সকলকে শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করার জন্য আদেশ দেন যাতে করে ব শরণার্থীরা অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top