News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের কাটিহারে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের কোনও খবর নেই

বিহারের কাটিহারে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের কোনও খবর নেই

পাটনা, ৯ এপ্রিল (হি.স.): বিহারের কাটিহার জেলায় পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড| মঙ্গলবার সকালে কাটিহার জেলার সোনালী চক-এর কাছে অবস্থিত একটি পাটের গোডাউনে ভয়াবহ আগুন লাগে| গোডাউনের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| গোডাউন ও সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া হয় দমকল ও নিকটবর্তী থানায়| খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা|

পুলিশ ও দমকল সূত্রের খবর, মঙ্গলবার সকালে সোনালী চক-এর কাছে অবস্থিত একটি পাটের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে| খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ চলছে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কিভাবে আগুন লাগল ওই গোডাউনে, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top