News Flash

  • Home
  • Uncategorized
  • ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়ের ছ’তলায় আগুন-আতঙ্ক, হতাহতের কোনও খবর নেই
Image

ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়ের ছ’তলায় আগুন-আতঙ্ক, হতাহতের কোনও খবর নেই

ইসলামাবাদ, ৮ এপ্রিল (হি.স.): আগুন-আতঙ্ক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সচিবালয়ে| সোমবার প্রধানমন্ত্রীর সচিবালয়ের ছ’তলায় একটি ঘরে আগুন লাগে| সেই সময় সচিবালয়ের পঞ্চম তলায় উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান| সচিবালয় বিল্ডিংয়ের ভিতরে গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান| সেই সময় হঠাত্ই আগুন লাগে| তড়িঘড়ি খালি করে দেওয়া হয় পিএমও সচিবালয়| এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই| দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| 

প্রশাসন সূত্রের খবর, সোমবার পিএমও সচিবালয়ের পঞ্চম তলায় গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান| সেই সময় হঠাত্ই সচিবালয়ের ছ’তলায় একটি ঘরে আগুন লাগে| আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়া মাত্রই সচিবালয় থেকে বাইরে বেরিয়ে আসেন কর্মীরা| খবর দেওয়া হয় দমকলে, দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কিভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top