News Flash

  • Home
  • Uncategorized
  • সারদাকান্ডে চাঞ্চল্যকর মোড়, রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার আবেদন সিবিআইয়ের
Image

সারদাকান্ডে চাঞ্চল্যকর মোড়, রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার আবেদন সিবিআইয়ের

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.) : সারদাকান্ডে এবার প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফে আবেদন দাখিল করা হয়। রাজীব কুমারের বিরুদ্ধে প্রমাণ লোপাট, তদন্তে সহযোগিতা না করা সহ একাধিক অভিযোগ এনেছে সিবিআইয়ের। আর তাই প্রাক্তন এই পুলিশ কমিশনারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে আবেদনে জানিয়েছে সিবিআই।

উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। সেই নির্দেশ প্রত্যাহারের আর্জিও জানানো হয়েছে সিবিআইয়ের তরফে।প্রসঙ্গত এর আগে রাজীব কুমারের বিরুদ্ধে ভয়ঙ্কর তথ্য সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টের বিচারপতি শুনানিতে জানান, রাজীব কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই খামে ভরা রিপোর্টে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব সংক্রান্ত তথ্য জমা দিয়েছে সিবিআই। ছ’পাতার একটি রিপোর্ট জমা দেওয়া হয়।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সেই সময় শুনানিতে সিবিআইকে বলেন, এত গুরুতর অভিযোগ দেখে চুপ করে বসে থাকবে না সুপ্রিম কোর্ট। তিনি সিবিআইকে নির্দেশ দেন যে এর পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার জন্য একটি আবেদন জানাতে হবে। আগামী ১০ দিনের মধ্যে সেই আবেদন করতে বলে সুপ্রিম কোর্ট। সেই মরো ১০ দিনের মধ্যে আদালতে রাজীবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তা আদালতে জানাল সিবিআই।উল্লেখ্য, সারদা কাণ্ডের তদন্তে সিট গঠন করেছিল রাজ্য সরকার। সেই সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। সিবিআই-র অভিযোগ, সিটের প্রধান থাকাকালীন সারদা দুর্নীতির অনেক তথ্যপ্রমাণ নষ্ট ও বিকৃত করেছেন রাজীব কুমার। গত ৩ ফেব্রুয়ারি সারদা তদন্তে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁর বাসভবনে পৌঁছয় সিবিআই আধিকারিকদের একটি দল। তারপরই কলকাতা পুলিশ বনাম সিবিআই দ্বন্দ্বে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সেই শুনানিতে আদালত রাজীব কুমারকে সিবিআইয়ের মুখোমুখি হতে বলেন।এরপর শিলংয়ে সিবিআই তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে একাধিকবার জেরা করে। এদিন আদালতে এই বিষয়টিকেও তুলে ধরে সিবিআই। সিবিআইয়ের তরফে আইনজীবী অভিযোগ, জেরায় অসহযোগিতা করেছেন রাজীব কুমার। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ করেছে সিবিআই।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top