News Flash

  • Home
  • Uncategorized
  • গামাইবাড়িতে সিপিএম ক্যাডারের মারধরে আহত এক ব্যক্তি
Image

গামাইবাড়িতে সিপিএম ক্যাডারের মারধরে আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ সিপিএমের ক্যাডারের দ্বারা নির্বাচন কমিশনের এক কর্মী গুরুতরভাবে আহত হযেছেন৷ পুলিশ ওই সিপিএম ক্যাডারকে বাঁচাতে মরিয়া ময়দানে৷ এমকি এক সময় ওই কর্মীকে ফাঁসানোর জন্য ডাক্তারকে চাপও সৃষ্টি করেন৷ যাতে করে পুলিশ ওই ক্যাডারকে বাঁচাতে পারে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়৷


ওইদিন তেলিয়ামুড়া মহকুমা শাসকের চতুর্থ শ্রেণী কর্মী তথা প্রসেনজিৎ দাস বাড়ি ফিরছিলেন৷ হঠাৎ করে সুদীপ সরকার তথা সিপিএমের ক্যাডার তার উপর লাঠি নিয়ে আক্রমণ করে৷ ফলে তার শরীরে বিভিন্ন অংশে আঘাত লাগে৷ তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে আহত অবস্থায় তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তার পারই পুলিশের দৌঁড়ঝাপ৷ পুলিশ আহত ব্যক্তির খবর না নিয়ে কালিমালিপ্ত করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের৷ ওইদিন তেলিয়ামুড়া থানায় কর্তব্যরত পুলিশ অফিস হাসপাতালে ছুটে যান৷ তিনি সিপিএমের ওই ক্যাডার সুদীপ সরকারকে বাঁচানোর জন্য এক সরকারী কর্মচারীর ফাসানোর জন্যে তেলিয়ামুড়া হাসপাতালের ডাক্তারকে ফের ভুল তথ্য বানানোর জন্য চাপ দিচ্ছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top