News Flash

  • Home
  • Uncategorized
  • বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান সিপিআইএমএল’র
Image

বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান সিপিআইএমএল’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ রাজ্যে লোকসভার দুটি আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছে সিপিআইএমএল৷ গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং বিজেপির পরাজয় নিশ্চিত করতে তারা প্রচারে শামিল হয়েছে৷ ভোট বিভাজন রোধ করতেই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান৷ সি পি আই এম এল নেতৃবৃন্দ জানান বাম ঐক্য শক্তিশালী করা সম্ভব হলে দেশ থেকে বিজেপিকে উৎখাত করা সম্ভব৷ গোটা দেশের সাথে রাজ্য বিজেপি বিরোধী বাম ঐক্য শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করল সি পি আই এম এল৷ বাম ঐক্য শক্তিশালী করা ছাড়া দেশের বিজেপি সরকারকে উৎখাত করা কষ্টকর বলেও মনে করেন সি পি আই এম এল৷

বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি বন্ধ করার জন্যই সি পি আই এম এল রাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থী দেয়নি বলে জানান সি পি আই এম এল রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার৷ রাজ্যের দুটি আসনেই বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন৷ নেতৃবৃন্দ শুক্রবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিমত ব্যক্ত করে বলেন, গণতন্ত্রকে ফ্যাসিবাদের কবল থেকে উদ্ধার করার জন্য বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করা খুব জরুরি৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচন দেশবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন৷ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন প্রত্যেকেই যেন সুচিন্তিতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন৷ ফ্যাসিবাদের কব্জা থেকে দেশকে রক্ষা করার জন্য মতামত প্রয়োগ করতে আহ্বান জানিয়েছেন তারা৷

বিজেপিকে পরাস্ত করতে বাম এবং অন্যান্য বিরোধী দলগুলোকে জয়ী করার জন্য তারা আবেদন জানিয়েছেন৷ গত এক বছরে বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে রাজ্যে জনগণের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে বলেও তারা অভিযোগ করেন৷ এই সরকারের আমলে রাজ্যের প্রতিটি মানুষ আক্রান্ত, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করে নেই৷ বিপন্ন গণতন্ত্র এবং নাগরিক অধিকার পুনরুদ্ধারের জন্য বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করতে আহ্বান জানান তারা৷


সাংবাদিক সম্মেলনে সি পি আই এম এল নেতৃবৃন্দ কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হোন৷ কংগ্রেস দল ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দুদুল্যমান বলেতারা অভিযোগ করেন৷ এই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব বারবার দলবদল করছে বলেও অভিযোগ আনেন সিপিআইএম নেতৃবৃন্দ৷ তারা কোনদিনই বিজেপির ফ্যাসিবাদী আক্রমণের হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য রাজ্যবাসীর কাছে বিশ্বস্ত নয়৷ কংগ্রেস দল বিজেপিকে জয়ী করার জন্য সাহায্য করছে বলে অভিমত ব্যক্ত করেন নেতৃবৃন্দ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top