News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে অপরিবর্তিত পেট্রোল, আবারও মহার্ঘ্য ডিজেল
Image

সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে অপরিবর্তিত পেট্রোল, আবারও মহার্ঘ্য ডিজেল

কলকাতা ও নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): ফের বাড়ল ডিজেলের দাম। তবে, সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে অপরিবর্তিত পেট্রোলের মূল্য। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী, কলকাতায় ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ০.০৫ পয়সা। এছাড়াও দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে লিটারে ০.০৫ পয়সা করেই বেড়েছে ডিজেলের মূল্য। ০.০৫ পয়সা মূল্যবৃদ্ধির পর কলকাতায় লিটার পিছু ডিজেলের দাম এখন ৬৭.৮৮ টাকা, দিল্লিতে ৬৬.১৪ টাকা, মুম্বইয়ে ৬৯.২২ টাকা এবং চেন্নাইয়ে ৬৯.৮৩ টাকা। মধ্যরাত থেকে এই বর্ধিত মূল্য কার্যকরী হয়েছে।

অন্য দিকে, অপরিবর্তিত পেট্রোলের দাম। অপরিবর্তিত থাকার পর কলকাতায় পেট্রোলের ৭৪.৮৮ টাকা, দিল্লিতে ৭২.৮৬ টাকা, মুম্বইয়ে ৭৮.৪৩ টাকা এবং চেন্নাইয়ে ৭৫.৬২ টাকা। প্রসঙ্গত, গত দু’দিন ধরে অপরিবর্তিত ছিল ডিজেলের দাম। কিন্তু, বৃহস্পতিবার ফের মহার্ঘ্য হল ডিজেল।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top