News Flash

  • Home
  • Uncategorized
  • ফেনি নদীতে বারুণী স্নান হাজার হাজার জাতি-উপজাতি মানুষের
Image

ফেনি নদীতে বারুণী স্নান হাজার হাজার জাতি-উপজাতি মানুষের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ ফেনি নদীর পারে চলছে বারুণী মেলা ও স্নান৷ প্রতিবছরের মতো এ-বছরও বারুণী স্নানকে কেন্দ্র করে সাব্রুমের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রবাহিত ফেনি নদীর পারে হাজার হাজার জাতি-উপজাতি মানুষের সমাগম হয়েছে৷গতকাল ছিল বারুণী স্নানের মূল তিথি৷ বুধবারও এর রেশ রষেছে৷

আজ ভোর থেকে বারুণী স্নান করতে হাজার হাজার মানুষ এসে জড়ো হন নদীর পারে৷ বারুণী স্নানকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এ-বছরও ফেনী নদীর পারে শুধু ত্রিপুরার মানুষই নন, প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন অসংখ্য ভক্তপ্রাণ জনতা৷এদিকে বারুণী স্নানকে কেন্দ্র করে ফেনি নদী সংলগ্ণ এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ বিএসএফ জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে আছেন৷ চলছে সাব্রুমের আন্তর্জাতিক সীমান্ত ফেনি নদীর পারে বিএসএফের কঠোর নজরদারি৷ মেলায়ও চলছে কেনাকাটার ধুম৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top