News Flash

  • Home
  • Uncategorized
  • মর্মান্তিক, রাজস্থানে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দু’জন কৃষকের
Image

মর্মান্তিক, রাজস্থানে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দু’জন কৃষকের

জয়পুর, ৩ এপ্রিল (হি.স.): রাজস্থানে আজমের জেলায় জমিতে কাজ করার সময় পৃথক দু’টি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দু’জন কৃষক| আজমের জেলার কাতুসারা গ্রামে জমিতে ফসল রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন রামবেন জাট (৩২) নামে একজন কৃষক| অপর ঘটনায় ডাডিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন রঘুনাথ জাট (৪২) নামে একজন কৃষক|

আরাই স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিক্রম সেবাওয়াত জানিয়েছেন, আজমের জেলার কাতুসারা গ্রাম এবং ডাডিয়া গ্রামে জমিতে ফসল রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন রামবেন জাট এবং রঘুনাথ জাট নামে দু’জন কৃষক| পৃথক ঘটনায় অস্বাভাবিক মৃত্যু (১৭৪ ধারা) মামলা রুজু করা হয়েছে| মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে| দু’জন কৃষকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তাঁদের পরিবারের সদস্যরা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top