News Flash

  • Home
  • Uncategorized
  • বিএইচইউ ক্যাম্পাসে দুষ্কৃতীদের গুলিতে খুন ছাত্র : প্রধান প্রক্টর-সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর
Image

বিএইচইউ ক্যাম্পাসে দুষ্কৃতীদের গুলিতে খুন ছাত্র : প্রধান প্রক্টর-সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর

বারাণসী, ৩ এপ্রিল (হি.স.): বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)-এর ক্যাম্পাসে ছাত্র খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর-সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ| পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে| এখানেই শেষ নয়, মঙ্গলবার সন্ধ্যার ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে|

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় চত্বরে বিড়লা হোস্টেলের সামনেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন এমসিএ-র ছাত্র গৌরব সিং| রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় গৌরবকে উদ্ধার করে নিকটবর্তী বিএইচইউ-র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়| আইসিইউ-তে চিকিত্সা চলাকালীন মঙ্গলবার গভীর রাতে গৌরবের মৃত্যু হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, গৌরবের পেটে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়| বহু চেষ্টা সত্ত্বেও ওই ছাত্রকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি|
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র গৌরব সিং বিশ্ববিদ্যালয় চত্বরেই লাল বাহাদুর শাস্ত্রী হোস্টেলে থাকত| মঙ্গলবার সন্ধ্যায় বিড়লা হোস্টেলের বাইরে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিল সে| আচমকাই মোটরবাইকে করে এসে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গৌরবকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়| পেটে গুলি লাগায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে| তড়িঘড়ি গৌরবকে উদ্ধার করে বিএইচইউ-র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে গৌরবের মৃত্যু হয়েছে|
বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা| ইতিমধ্যেই এই ঘটনায় বিএইচইউ-র ৪ জন ছাত্রকে আটক করেছে পুলিশ| বারাণসী ক্যান্টনমেন্টের সার্কেল অফিসার অনিল কুমার সিং জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই হামলা|’ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর (কোনও কোনও বিশ্ববিদ্যালয়ে প্রধানত আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত আধিকারিক) রোয়ানা সিং-সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআই রুজু করা হয়েছে| জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৪ জনকে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top