News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে গিয়েই ভোট দিতে হবে শরণার্থীদের
Image

মিজোরামে গিয়েই ভোট দিতে হবে শরণার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷৷ লোকসভা ভোটে মিজোরামে গিয়েই ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের ভোট দিতে হবে৷ নির্বাচন কমিশন এই নির্দেশ জারি করেছে৷ এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্তি জানিয়েছেন, কমিশনের নির্দেশ মেনে রাজ্যে আশ্রিত রিয়াং শরণার্থীদের স্বভূমে গিয়েই ভোট দিতে হবে৷ তাদের যাতায়াতের সম্পূর্ণ ব্যবস্থা করা হবে৷

তিনি জানান, রাজ্যে ছয়টি শিবিরে ১২ হাজার ১৪ জন রিয়াং শরণার্থী ভোটার রয়েছেন৷ তাদের মধ্যে কাঞ্চনপুরে শিবিরে ৯ হাজার ৬৬৭ জন এবং পানিসাগরে ২ হাজার ৩৪৭ জন ভোটার রয়েছেন৷

শ্রীরাম তরুণীকান্তির কথায়, মিজোরামের কাঙমুনে ১৫টি বুথে ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ কমিশন নির্দেশ দিয়েছে তাদের যাতায়াত সহ আনুসঙ্গিক সমস্ত ব্যবস্থা ত্রিপুরা ও মিজোরাম সরকারকেই করতে হবে৷ তিনি জানান, ছোট গাড়িতে করে ভোটের দিন তাদের যাতায়াতের ব্যবস্থা করা হবে৷ বিধানসভা নির্বাচনেও রাজ্যে আশ্রিত রিয়াং শরণার্থীরা মিজোরামে গিয়েই ভোট দিয়েছিলেন৷ ওইসময় প্রায় ৫৫ শতাংশ রিয়াং শরণার্থীদের ভোট পড়েছে৷ ফলে, লোকসভা নির্বাচনেও এর ব্যতিক্রম হচ্ছে না৷ সম্প্রতি রিয়াং শরণার্থীদের একাংশ মিজোরামে গিয়ে ভোট দিতে আপত্তি জানিয়েছিলেন৷ কমিশনের নির্দেশে স্পষ্ট তাদের মিজোরামে গিয়েই ভোট দিতে হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top