News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন সুষ্ঠু হয়নি, তবে যুক্তরাষ্ট্র হাসিনার সঙ্গে কাজ করে যাবে : মার্কিন মুখপাত্র
Image

নির্বাচন সুষ্ঠু হয়নি, তবে যুক্তরাষ্ট্র হাসিনার সঙ্গে কাজ করে যাবে : মার্কিন মুখপাত্র

ঢাকা, ২৭ মার্চ (হি. স.) : মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, বাংলাদেশে একাদশ জাতীয় সংসদের নির্বাচন সুষ্ঠু হয়নি। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলেও দু’দেশের মধ্যে অভিন্ন লক্ষ্য অর্জনে শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলেও জানিয়েছে। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবার্ট পালাদিনো একথা বলেন। 
যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের বরাত দিয়ে পালাদিনো বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ব্যালট বাক্স ভরে রাখা, ভোটার ও প্রতিপক্ষের এজেন্টদের ভীতি প্রদর্শনের মতো ব্যাপক অনিয়মের কথা ওই প্রতিবেদনে উঠে এসেছে। 

পালাদিনো অবশ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতাপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন। একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের প্রশংসাও করেন। পালাদিনো বলেন, অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বর্তমান সরকার ও বিরোধীদের সঙ্গে সম্পর্ক রেখেই একসঙ্গে কাজ চালিয়ে যাবে। 
এর আগে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনে যে অনিয়মের কথা উল্লেখ করা হয় তা নাকচ করে দেয় ক্ষমতাসীন আওয়ামি লিগ সরকার। প্রতিবেদনটিকে পক্ষপাতদুষ্ট বলেও অভিহিত করেন তারা। তবে এই প্রতিবেদন প্রদান সত্ত্বেও দু’দেশের একসঙ্গে কাজ করা নিয়ে বাংলাদেশ সরকারও তাদের বিশ্বাসের কথা উল্লেখ করেছে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top