News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মহিলার কাছ থেকে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার দুই
Image

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মহিলার কাছ থেকে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে জনৈক মহিলার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ৷ ধৃতদের নাম সৌমেন ভট্টাচার্য ও উমা দেব বলে জানিয়েছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলার মহিলা কলেজের সামনে৷ ধৃতদের থানায় নিয়ে পুলিশ জেরা করছে৷ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আগরতলার মহিলা কলেজের সামনে অসহায় এক মহিলার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে দুই প্রতারক৷ ভুক্তবোগী মহিলাটি জানান প্রতারক দুজন তাঁকে মহাকরণে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়৷

তার বদলে তাদের মোটা অঙ্কের টাকা তিন লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করে তারা৷ মহিলাটি প্রথমে তাদের প্রস্তাব বুঝতে পারেননি৷ পরবর্তীতে সম্বিত ফিরে এলে দেরি না করে তিনি ওই দুই প্রতারকের বিরুদ্ধে পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দুই প্রতারক সৌমেন ভট্টাচার্য ও উমা দেবকে গ্রেফতার করে জেরা করছে বলে জানা গেছে৷ আগামীকাল তাদের আদালতে তোলা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top