News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি ঋণ মকুব সহ একাধিক ইস্যুতে রাহুলের নিশানায় মোদী
Image

কৃষি ঋণ মকুব সহ একাধিক ইস্যুতে রাহুলের নিশানায় মোদী

শ্রীনগর, ২৬ মার্চ (হি.স.) : রাজস্থানের শ্রীগঙ্গানগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। জনগণের নয়, অনিল আম্বানির চৌকিদার হচ্ছেন প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন তিনি।

সামনেই লোকসভা নির্বাচন, তার আগে জোর কদমে চলছে প্রচার। অভিযোগ ও পাল্টা অভিযোগের খেলায় মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক দল। এমন পরিস্থিতি শ্রীগঙ্গানগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, কৃষক, বেকার যুবকদের বাড়িতে চৌকিদারকে দেখা যায় না। প্রধানমন্ত্রী জনগণের চৌকিদার নন, তিনি অনিল আম্বানির চৌকিদার। আসন্ন লোকসভা নির্বাচনে রাফাল চুক্তিই যে রাহুলের প্রধান নির্বাচনী হাতিয়ার তা ফের বুঝিয়ে দিয়ে কংগ্রেস সভাপতি বলেন, রাফাল চুক্তি থেকে অনিল আম্বানিকে ৩০,০০০ কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কৃষক ঋণ মকুব নিয়েও সরব হন রাহুল গান্ধী। তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিগত পাঁচ বছরে কৃষকদের ঋণ মকুব করেনি। দেশের প্রত্যেক নাগরিকদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বছরে দুই কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছাড়ার পাশাপাশি কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু বিগত পাঁচ বছরে কোনও প্রতিশ্রুতিই তিনি পালন করেনি। কৃষকদের কোনও ঋণ মকুব না করে ১৫জন শিল্পপতির তিন লক্ষ কোটি টাকা মকুব করে দিয়েছেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top