News Flash

  • Home
  • Uncategorized
  • ভিভিআইপি চপার চুক্তি মামলা : মধ্যস্থতাকারী ডিফেন্স এজেন্টকে গ্রেফতার করল ইডি
Image

ভিভিআইপি চপার চুক্তি মামলা : মধ্যস্থতাকারী ডিফেন্স এজেন্টকে গ্রেফতার করল ইডি

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় দিল্লি থেকে ডিফেন্স এজেন্টকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| সোমবার গভীর রাতে অর্থ তছরুপ প্রতিরোধ আইনে (পিএমএলএ) দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে ৩,৬০০ কোটি টাকার ভিভিআইপি চপার চুক্তি মামলার ‘মধ্যস্থকারী’ সুশেন মোহন গুপ্তাকে| ইডি সূত্রের খবর, অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার চুক্তি-সহ অন্যান্য প্রতিরক্ষা চুক্তির সঙ্গে জড়িত ছিল এই ডিফেন্স এজেন্ট| মঙ্গলবারই ধৃতকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হবে|

এর আগে ভিভিআইপি চপার চুক্তি মামলায় আইনজীবী গৌতম খৈতান এবং বিট্রিশ নাগরিক ‘মিডলম্যান’ ক্রিশ্চিয়ান মিশেলকে গ্রেফতার করেছিল ইডি| ইডি সূত্রের খবর, অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলার অন্যতম অভিযুক্ত দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনার বয়ানের ভিত্তিতেই সুশেন মোহন গুপ্তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়| এরপরই সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে মধ্যস্থতাকারী সুশেন মোহন গুপ্তাকে| উল্লেখ্য, ইতিপূর্বে অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলার অন্যতম অভিযুক্ত মধ্যস্থতাকারী রাজীব সাক্সেনা রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছিলেন| সোমবার রাজীব সাক্সেনাকে হওয়ার অনুমতি দিয়েছে দিল্লির একটি আদালত| এক্ষেত্রে আপত্তি নেই ইডি-র|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top