News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীর দৌলতে কাউকেই এখন লাইনে দাঁড়াতে হয় না ঃ বিপ্লব
Image

নরেন্দ্র মোদীর দৌলতে কাউকেই এখন লাইনে দাঁড়াতে হয় না ঃ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ‘সব-কা সাথ, সব-কা বিকাশ’, এই মন্ত্রে বিশ্বাসী৷ তাই নরেন্দ্র মোদীর জমানায় কাউকেই লাইনে দাঁড়াতে হয় না৷ ত্রিপুরার ধলাই জেলা সদর আমবাসায় নির্বাচনী জনসভায় এভাবেই বামেদের বিঁধেছেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ তাঁর কথায়, বামফ্রন্টের জমানায় লাইনে দাঁড়িয়েও সৌভাগ্য যোজনা, উজ্জ্বলা যোজনার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন রাজ্যবাসী৷ কিন্তু রাজ্যে বিজেপি সরকার গঠনের এক বছরের মধ্যে লক্ষাধিক গরিবের ঘরে সেই সুযোগ পৌঁছে দেওয়া হয়েছে৷ কারণ, নরেন্দ্র মোদীর জমানায় কাউকেই লাইনে দাঁড়াতে হয় না৷

বিপ্লব দেব বলেন, বিজেপি সকলের জন্য কাজে বিশ্বাসী৷ ‘সব-কা সাথ, সব-কা বিকাশ’ আমাদের মূল মন্ত্র৷ তাই আমরা কোনও দল বিচার করি না৷ তাঁর বক্তব্য, বাম আমলে তাঁদের সমর্থকরাই নানা সুবিধা পেতেন৷ ফলে, বহু মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন৷ তিনি সুর চড়িয়ে বলেন, সৌভাগ্য যোজনা, উজ্জ্বলা যোজনা কেবলমাত্র নোংরা রাজনীতির কারণে এতদিন এ-রাজ্যে সফল হয়নি৷ বিপ্লব দেবের কথায়, গরিব মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে উপকৃত হলে সিপিএমের ক্ষতি হবে ভেবেই এতদিন গরিবের ঘরে ওই প্রকল্পগুলি পৌঁছায়নি৷ তাই রাজ্যে সরকার পরিবর্তন হতেই রাজ্যবাসী তার প্রভাব অনুভব করতে পারছেন৷ তাঁর দাবি, এক বছরে লক্ষাধিক গরিবের ঘরে সৌভাগ্য যোজনা, উজ্জ্বলা যোজনায় গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়েছে৷ সাথে যোগ করেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলে এভাবেই গরিবরা উপকৃত হতে থাকবেন৷

এদিন তিনি কংগ্রেস ও সিপিএমকে সমানভাবে নিশানা করেছেন৷ বিপ্লব বলেন, কংগ্রেস পাহাড়ে যেতে চায় না৷ তাই, তারা জনজাতি এলাকায় রাজনীতির জন্য অন্য দলের সহায়তা নেয়৷ তেমনি সিপিএম জনজাতিদের নানাভাবে অধিকার থেকে বঞ্চিত রেখে এতদিন রাজনীতি করেছে৷ তিনি জোর গলায় বলেন, কংগ্রেস-সিপিএম শুধুই রাজনীতি আর ক্ষমতা বুঝে৷ গরিবের কল্যাণ তাঁদের কাছে গুরুত্বহীন৷ তাই আবারও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে ফিরিয়ে আনার আবেদন রাখেন বিপ্লব দেব৷ ত্রিপুরায় দুটি আসনেই বিজেপির জয় নিশ্চিত করার সংকল্প নিতে বলেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top