News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসবে মহাজোট, দাবি শরদ যাদবের
Image

নির্বাচনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসবে মহাজোট, দাবি শরদ যাদবের

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশ, রাজস্থানে সিংহভাগ আসন হারাবে বিজেপি। নির্বাচনে জিতে বিরোধীদের মহাজোট কেন্দ্রে ক্ষমতায় আসবে। সোমবার এমনই দাবি করলেন লোকতান্ত্রিক জনতা দলের সুপ্রিমো শরদ যাদব।

এদিন সাংবাদিকদের মুখোমুখি শরদ যাদব বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলি বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ভাল ফল করবে। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে সিংহভাগ আসন খোয়াবে বিজেপি। ফলে কেন্দ্রে কোনও ভাবে ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপি। নির্বাচনে জিতে বিরোধীদের মহাজোট কেন্দ্রে ক্ষমতায় আসবে।

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে ২২টি আসনে জিতেছিল বিজেপি। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব এখন ঝাড়খন্ডে জেলে বন্দি রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে বিহারে মহাজোটকে নেতৃত্ব দেবেন শরদ যাদব।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top