News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীর জন্যই সপ্তম বেতন কমিশনের সুযোগ পেয়েছেন শিক্ষক-কর্মচারীরা ঃ বিপ্লব
Image

নরেন্দ্র মোদীর জন্যই সপ্তম বেতন কমিশনের সুযোগ পেয়েছেন শিক্ষক-কর্মচারীরা ঃ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ সিপিএমের অপশাসন, গুণ্ডারাজ কিংবা নারী নির্যাতন নয়৷ প্রগতির দিশায় এগিয়ে চলেছে রাজ্য৷ তার ভাগিদার হয়েছেন শিক্ষক-কর্মচারী-সহ আরও অনেকেই৷ আর সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য৷ রবিবার বিশালগড়ে রাস্তার মাথায় নির্বাচনি জনসভায় এ-কথাগুলি বলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ তাঁর কথায়, রাজ্য ও কেন্দ্রে একই সরকার৷ তাই শিক্ষক-কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের স্কেল পেয়েছেন৷ বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করেছে৷


বিপ্লব দেব বলেন, এবারের নির্বাচন অনেকটা আলাদা৷ তাঁর মতে, ভারত-বিরোধী প্রচারকদের নিশ্চয়ই চিহ্ণিত করবেন নির্বাচকমণ্ডলি৷ বিপ্লবের ভাষায়, সিপিএমের শাসনে মানুষ ঘর থেকে বেরোতে পারতেন না৷ ২৫ বছর শুধুই গুণ্ডারাজ, নেশার কারবার এবং নারী নির্যাতন হয়েছে এ-রাজ্যে৷ উন্নয়নের বদলে রাজ্য ঋণগ্রস্ত হয়েছে৷ তাই, এখন রাজ্য পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে, বলেন বিপ্লবকুমার দেব৷
তাঁর দাবি, ঋণের বোঝা নিয়েই নির্বাচনে প্রদত্ত সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে৷ তিনি বলেন, সরকার গঠন করেই শিক্ষক-কর্মচারীদের বহু পুরনো দাবি মেনে সপ্তম বেতন কমিশনের বেতনক্রম দেওয়া হয়েছে৷ সেক্ষেত্রে মোদী সরকারকে কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তিনি৷ তাঁর বক্তব্য, কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতায় রয়েছে, তাই সপ্তম বেতন কমিশনের সুযোগ দেওয়া সম্ভব হয়েছে৷ তিনি জানান, কেন্দ্র থেকে অতিরিক্ত ১,৫০০ কোটি টাকা এনেছি রাজ্যের প্রয়োজনীয়তা মেটানোর জন্য৷

কারণ, আমাদের মূলমন্ত্র সব-কা সাথ সব-কা বিকাশ৷ তিনি জানান, প্রথম দফায় সামাজিক ভাতা প্রাপকদের ভাতা বৃদ্ধি করা হয়েছে৷ ১২,৫০০ যুবক-যুবতীকে স্মার্টফোন দেওয়ার প্রস্তুতি চলছে৷ তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন, ভিজন ডকুমেন্টে প্রদত্ত সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে৷ তাই তিনি নরেন্দ্র মোদীকে রাজ্যের দুটি আসন উপহার দেওয়ার আহ্বান রাখেন৷ তবেই রাজ্যের উন্নয়নে আরও গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তিনি বলেন, সিপিএম দল সবসময়ই ভাওতাবাজি ও মিথ্যার রাজনীতি অপপ্রচারের রাজনীতি করে গেছেন৷এখনো তা ই করার চেষ্টা করছেন৷ কিন্তু সার্থক হবে না৷ভাতা নিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্তির চেষ্টা চালাচ্ছে বিরোধীরা৷কিন্তু স্পষ্ট করে তিনি জানান রাজ্যের কোন ভাতা প্রাপকের নাম ই বাদ যাবে না৷এসব বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে৷মঞ্চে ভাষণ রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন এবারের নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে আলাদা৷ এবারের নির্বাচনে ইতিহাস রচিত হবে তাই এই রাজ্যের দুটি আসন কে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদীজি কে উপহার দেওয়ার জন্য তিনি আবেদন রাখেন৷তবে এ দিনের জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুধুমাত্র মন্ডল ভিত্তিক জনসভায় লোক সমাগম সকলকে অবাক করে দেয়৷ মায়েদের উপস্থিতি দেখে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন ঘর ছেড়ে বিশেষ মুহুর্তে মায়েরা যখন বেরিয়ে আসে তবে রচিত হয় ইতিহাস৷আর সেই মাহেন্দ্রক্ষনের অপেক্ষায় রাজ্যবাসী৷


এদিকে, বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকও বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, এবারের নির্বাচনে লড়াই হবে রাষ্ট্রবাদ ও রাষ্ট্রবিরোধীদের মধ্যে৷ নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে দেশকে আরও মজবুত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top