News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসে তরজার লড়াই
Image

লোকসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসে তরজার লড়াই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ লোকসভা ভোটের মুখে জমে উঠেছে রাজ্যের রাজনৈতিক হাওয়া৷ বিজেপি এবং কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বদের বক্তব্যকে টেনে এনে রাজ্যের কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব রীতিমতো তরজায়৷ শনিবার দুই দলের তরফ থেকেই সাংবাদিক সম্মেলন করে পরস্পরের বিরুদ্ধে তোপ দাগে৷

সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ত্রিপুরা সফরের পর দলের প্রদেশ শিবির আরও চাঙ্গা হয়ে উঠছে৷ ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসে দেড় হাজারের বেশি পরিবার যোগ দিয়েছে৷ এমনটাই দাবি করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উপ-সভাপতি পীযূষ বিশ্বাস৷

শনিবার সন্ধ্যায় আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেছেন পীযূষ৷ তিনি বলেন, ২০১৪ সালে দেশবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী৷ ক্ষমতায় আসার পর দেশের ধনীদের স্বার্থে কাজ করে চলেছেন৷ পুরনো কাসুন্দি এবং যে বিষয়ে ইতিমধ্যে স্পষ্টীকরণ পাওয়া গেছে সেই ১০ টাকার পোশাক প্রসঙ্গ তুলেছেন কংগ্রেসের প্রদেশ নেতা৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় বসার এক বছরের মধ্যে কী করে ১০ লক্ষ টাকা দামের পোশাক পরেন? তার হিসাব কোথায়? সাধারণ মানুষ তাঁর মিথ্যাচার ধরে ফেলেছেন৷ তাই এবার আর মোদীর ক্ষমতায় আসা হচ্ছে না৷ সাধারণ মানুষ তাঁদের ভুল বুঝতে পেরে বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন৷ এবার দিল্লির ক্ষমতায় আসছে কংগ্রেস৷

পীযূষ বিশ্বাস একইভাবে ত্রিপুরায় বিজেপি সরকারেরও সমালোচনা করেছেন৷ তিনি বলেন, দিল্লির মতো ত্রিপুরায়ও বিজেপি সাধারণ মানুষদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে৷ তাঁরা এক বছরে প্রদত্ত প্রতিশ্রুতির কিছুই পালন করতে পারেনি৷
এদিকে, নারী কেলেঙ্কারির অভিযোগ ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে বহিষৃকত নেতা বিদ্যুৎ ঘোষ আজ কংগ্রেসে যোগদান করেছেন৷ তাঁর সঙ্গে আরও ৪০ পরিবারের ভোটাররা কংগ্রেসে যোগ দিয়েছেন৷ কংগ্রেসে যোগ দিয়ে বিদ্যুৎ ঘোষ বলেন, আগামী কয়েকদিনের মধ্যে সিপাহিজলা জেলার কমলাসাগর এলাকায় একটি সভা হবে৷ ওই সভায় উপস্থিত থাকবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ অনুষ্ঠেয় সভায় শতাধিক পরিবার কংগ্রেসে যোগ দেবেন বলেও দাবি করেন তিনি৷

এদিকে, প্রদেশ কংগ্রেসের পর এবার বিজেপি-র রাজ্য কমিটি খোদ সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে৷ শনিবার সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ বিজেপি-র সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানান দলের প্রদেশ মুখপাত্র ডা অশোক সিনহা৷
ডা সিনহা বলেন, গত ২০ মার্চ ত্রিপুরার খুমলুংয়ে অনুষ্ঠিত জনসভায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর বক্তব্যগুলির আগাগোড়াই আদর্শ নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করেছে৷ তাই তাঁরা এই বিষয়গুলির উল্লেখ করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন৷ তিনি বলেন, রাহুল তাঁর বক্তব্যে বার বার বলেছেন, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ খুনের সঙ্গে জড়িত৷ ইউপিএ সরকারের আমলে অমিত শাহকে একটি খুনের মামলায় চক্রান্ত করে জড়ানো হয়েছিল৷ কোনও প্রমাণ নেই বলে পরবর্তীতে ওই অভিযোগ থেকে তাঁকে নিদর্োষ বলে রায় দিয়েছে আদালত৷ তিনি বলেন, এছাড়াও সেদিনের জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, রাফেল ডিল ইউপিএ সরকারের সময় স্থির হয়েছিল৷ কিন্তু পরবর্তী সময় মোদী ফ্রান্সে গিয়ে এই ডিল বাতিল করে নতুন করে আবার ডিল করেন৷ ডা সিনহা বলেন, এ ধরনের বক্তব্যের কোনও সারবেত্তা নেই৷ আদলতও এ ব্যাপারে খোলসা করে দিয়েছে৷ তাছাড়া, ইউপিএ সরকারের প্রতিরক্ষমন্ত্রী সংসদের বাইরে বলেছিলেন, ভারত রাফেল যুদ্ধবিমান কিনবে, এতো টাকা কোথায়৷ রাহুল নাকি আরও বলেছিলেন, অনিল আম্বানি মোদীর সঙ্গে ফ্রান্সে গিয়ে ৩০ হাজার কোটি টাকা নিয়ে এসেছেন রাফেল ইস্যুতে৷ এ ঘটনাও মিথ্যা৷ অন্য সময় এ সব ব্যাপারে যে কেউ অভিযোগ করতে পারে৷ কিন্তু আদর্শ নির্বাচনি আচরণ বিধি বলে নির্বাচনের দিনক্ষণ ঘোষনার পর কারও বিরুদ্ধ এভাবে অভিযোগ করা যায় না৷ তাঁর অভিযোগের প্রমাণ হিসেবে ডা সিনহা নির্বাচন কমিশনের মডেল কোড অব কন্ডাক্ট শীর্ষক পুস্তিকা থেকে কিছু অংশ উপস্থিত সাংবাদিকদের পড়ে শোনান৷ এ-সব অভিযোগে ভিত্তিতেই বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে জানান তিনি৷ সাংবাদিক সম্মেলনে ডা সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যতম মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top