News Flash

  • Home
  • Uncategorized
  • জনজাতিদের ভোট টানতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী
Image

জনজাতিদের ভোট টানতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷  জনজাতিদের ভোট কুড়াতে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শনিবার গোলাঘাঁটিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি জনজাতি অংশের মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ স্লোগান পৌঁছে দেওয়া হয়েছে৷ গোলাঘাঁটিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোন জাতীয় দল কোন সময় ১০ টি বিধানসভায় জিততে পারেনি৷ বিজেপি একমাত্র দল যে দল বিধানসভা নির্বাচনে ১০টি উপজাতি সংরক্ষিত আসনে জয়ী হয়েছে৷ শরিক দল আইপিএফটি দয়া দাক্ষিণ্যে তারা জয়ী হয়নি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগান দেশবাসীর কাছে পৌঁছে দিয়েছেন সেই স্লোগানে আকৃষ্ট হয়েই জনজাতি অংশের জনগণ ভোট দিয়েছেন৷ শরিক দল আইপিএফটি যে আটটি আসনে বিজয়ী হয়েছে তাও নরেন্দ্র মোদির দৌলত এই জয়ী হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ শরিক দলকে রীতিমত করে মুখ্যমন্ত্রী বলেন, এখন কিছু জনদরদি নেতা বেরিয়ে এসেছেন কেউ জনজাতি দরদী আবার কেউ বাঙালি দরদী৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমালোচনাতে মুখর হন এদিন৷

খুমুলুং এ রাহুল গান্ধীর সমাবেশে ১০০ জন জনজাতিও সামিল হন নি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ সবাই নাকি রাহুল গান্ধীকে টা টা দিয়ে বিদায় করে দিয়েছেন৷ বিগত দিনগুলিতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ,মনমোহন সিং বেইমানি করেছে বলে উল্লেখ করেন বিপ্লব দেব৷ তাদেরকে বেঈমানের দল বলে আখ্যায়িত করেন মুখ্যমন্ত্রী৷ পাহাড় সমতল সর্বত্রই নির্বাচনী সমাবেশে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিরোধীদের মারাত্মকভাবে কটাক্ষ করে চলেছেন৷ এ ব্যাপারে একাধিক দল নির্বাচন কমিশনের নজর নিয়েছেন মুখ্যমন্ত্রীর এসব বিতর্কিত মন্তব্য৷লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে ঘরঘর অভিযানে  সামিল হলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শনিবার সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের ঈশানচন্দ্র নগরে ঘরঘর অভিযানে সামিল হন মুখ্যমন্ত্রী৷ এ উপলক্ষে অশ্বিনী মার্কেটে ব্যবসায়ী সমিতির অফিস গৃহের সামনে জনসংযোগ কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী৷ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য গণদেবতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷উন্নয়নের নিরিখেই বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে কোন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চল সূর্যমনি বিধানসভা কেন্দ্রের ঈশান চন্দ্র নগরে বাড়ি বাড়ি ভোট প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির চিত্র জনসমক্ষে তুলে ধরেন৷ বাড়ি বাড়ি ভোট প্রচার শেষ মুখ্যমন্ত্রী অশ্বিনী মার্কেটে বাজার ব্যবসায়ী সমিতির অফিসের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতাকর্মীদের বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প জনগণকে সঠিক ভাবে বুঝাতে হবে৷ প্রতিটি বেনিফিসারি তালিকা প্রতিটি মন্ডল এ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ বেনি ফিসারিদের তালিকা হাতে নিয়ে ঘরে ঘরে ভোট প্রচারে শামিল হতে বলেছেন মুখ্যমন্ত্রী৷ যারা কেন্দ্রীয় প্রকল্পে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন তাদের কাছে ভোট প্রার্থনা করলে অন্যান্যরাও তাতে সাড়া দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী৷মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা রাজ্যের বিজেপি জোট সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে৷ সামাজিক ভাতা প্রদান নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে৷ বর্তমান সরকার কারোর সামাজিক ভাতা বন্ধ করেননি বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যে শাসন ক্ষমতায় আসার আগে বিজেপি যে ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেছিল সেই প্রতিশ্রুতি পালন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর৷ ইতিমধ্যেই প্রতিশ্রুতির ৯০ শতাংশ কাজ শুরু হয়ে গেছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ পাঁচ বছরের মধ্যে সবগুলো প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হবে৷ প্রতিশ্রুতি পালন করতে না পারলে তিনি পরবর্তী নির্বাচনে দাঁড়াবেন না বলে দৃঢ়তার সঙ্গে জানান৷লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঘরঘর অভিযানে অন্যান্যদের মধ্যে শামিল হন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top