News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজটিলার লেকে পঁচাগলা মৃতদেহ উদ্ধার
Image

কলেজটিলার লেকে পঁচাগলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷  রাজধানী আগরতলার কলেজটিলা লেক থেকে উদ্ধার করা হযেছে এক যুবকের মৃতদেহ৷ পুলিশ জানিয়েছে তার নাম জয় দত্ত৷ রাজধানীর ধলেশ্বর এলাকার কামিনীকুমার বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল সে৷ তার বাবার নাম নারায়ণ দত্ত৷ পুলিশ সূত্রে প্রকাশ, অভিভাবকের সঙ্গে অভিমান করে সে গত বুধবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল৷ তার বাড়ি টাউন বড়দোয়ালি এলাকায়৷ পশ্চিম আগরতলা থানায় তার নামে পরিবার থেকে একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল৷

প্রসঙ্গত উল্লেখ্য, রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র পূর্ব থানার অন্তর্গত এমবিবি কলেজে যাওয়ার পথে রাস্তার ধারে জঙ্গলাকীর্ণ হ্রদ থেকে শনিবার সকালে উদ্ধার হয়েছিল জয় দত্তের পচাগলা দেহ৷ প্রত্যক্ষদর্শীদের কাছে খবর পেয়ে সদর মহকুমার এসডিপিও ধ্রুব নাথ, পূর্ব থানার ওসি মানিক দেবনাথ পুলিশের এক দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল৷ তার কিছুক্ষণের মধ্যে পুলিশের ফরেনসিক টিম ও স্নিফার ডগ ঘটনাস্থলে যায়৷ ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করে৷ পরে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ৷ 

ঘটনাটি খুন না আত্মহত্যা, না দুর্ঘটনা? এই সব প্রশ্ণের উত্তর পেতে পুলিশের তদন্ত শুরু হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে৷ প্রাথমিক তদন্তের ভিত্তিতে এসডিপিও ধ্রুব নাথ জানিয়েছিলেন, জয় খুনের শিকার হয়েছে৷ সম্ভবত অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষৃকতকারীরা তাকে নির্জন স্থানে ফেলে গেছে৷ এসডিপিও জানান, প্রথমে তাঁরা ঘটনা সম্পর্কে একটি ডায়েরি করে তদন্ত শুরু করেছিলেন৷ তবে পশ্চিম থানায় দায়েরকৃত নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্ত চলবে৷ তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে খুন না স্বাভাবিক, না দুর্ঘটনাজনিত মৃত্যু, সেই সূত্রে তদন্তে গতি আনা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top