News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশ আইপিএল উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিং সিদ্ধান্ত চেন্নাইয়ের
Image

দ্বাদশ আইপিএল উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিং সিদ্ধান্ত চেন্নাইয়ের

চেন্নাই, ২৩ মার্চ (হি.স.) : দ্বাদশ আইপিএল-র দামামা বেজে গেল। চেন্নাইয়ের চিপকে উদ্বোধনী ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংস দলনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচে কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি চার বিদেশিকে নিয়ে শুরু করলেও চেন্নাই নামছে তিন বিদেশিকে সঙ্গী করেই।


পুলওয়ামার নিহত সিআরপিএফ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে আগেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল বিসিসিআই। তাই গ্ল্যামারস ক্রিকেট লিগের দ্বাদশ সংস্করণের সূচনা হল মিলিটারি ব্যান্ডের পারফরম্যান্সের মধ্যে দিয়েই। আইপিএল নামক ক্রিকেট কার্নিভালের উদ্বোধনী যেখানে ঘণ্টা তিনেকের জমজমাট অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে মিলিটারি ব্র্যান্ড পারফর্ম করবে মাত্র মিনিট দশেক। বোর্ডের তরফ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের বরাদ্দ অর্থ আর্মি ওয়েলফেয়ার ফান্ড এবং সিএসকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রথম ম্যাচে টিকিট বিক্রির সমস্ত অর্থ তুলে দেওয়া হয় শহিদ জওয়ানদের পরিবারের হাতে।তিন বিদেশি শেন ওয়াটসন, ডোয়েন ব্র্যাভো এবং ইমরান তাহিরকে প্রথম একাদশে রেখে ট্রফি ধরে রাখার লক্ষ্যে অভিযান শুরু করছে ধোনির চেন্নাই। উল্টোদিকে বিরাটের দলে চার বিদেশি শিমরন হেটমেয়ার, এবিডিভিলিয়ার্স, কলিন ডি গ্র্যান্ডহোম এবং মইন আলি। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধেন্ত প্রসঙ্গে চেন্নাই দলনায়ক মহেন্দ্র সিং ধোনি জানান পিচের চরিত্র সম্পর্কে অবগত না থাকায় লক্ষ্যমাত্রা ঠিক কী হওয়া উচিৎ সে সম্পর্কে সন্দিহান তিনি। উল্টোদিকে শিশির একট বড় ফ্যাক্টর রাতের ম্যাচে। তাই টসে জিতলে প্রথমে বোলিং নেওয়ার ইচ্ছে থাকলেও ব্যাটিং পেয়ে অখুশি নন বিরাট।


উল্লেখ্য, সিএসকে-আরসিবি ম্যাচের ইউএসপি হলেন দুই দলের দুই ক্যাপ্টেন৷ একে অপরের বিরুদ্ধে দলের সেরা ব্যাটসম্যানও তাঁরা৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি (৭৩২) রান রয়েছে বিরাট কোহলির৷ এর মধ্যে ১২ বার ৩০ রানের বেশি করেছেন বিরাট৷ আর রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে সিএসকে-র সেরা ব্যাটসম্যান ধোনি৷ সবচেয়ে বেশি ৭১০ রান এসেছে মাহির ব্যাট থেকে। অর্থাৎ, উদ্বোধনী ম্যাচেই এক ধুন্ধুমার ক্রিকেটযজ্ঞের অপেক্ষায় আইপিএল অনুরাগীরা।চেন্নাইয়ের প্রথম একাদশ: অম্বাতি রায়ডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, এম এস ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, দোয়েন ব্র্যাভো, দীপক চাহার, শার্দুল ঠাকুর, হরভজন সিং, ইমরান তাহির।
ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মইন আলি, শিমরন হেটমেয়ার, এবি ডিভিলিয়ার্স, শিবম দুবে, কলিন ডি গ্র্যান্ডহোম, উমেশ যাদব, যুবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top