News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তদশ লোকসভা নির্বাচন : দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, পুরী থেকে ভোটে লড়বেন সম্বিত পাত্র
Image

সপ্তদশ লোকসভা নির্বাচন : দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, পুরী থেকে ভোটে লড়বেন সম্বিত পাত্র

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): কিছুদিন আগেই লোকসভা ভোটের প্রার্থী হিসেবে গোটা দেশের ১৮২টি কেন্দ্রে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| চলতি মাসের ১৬, ১৯ এবং ২০ তারিখে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়| প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর, শুক্রবার রাতে আবারও বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি| বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি-সহ কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্যান্য সদস্যরা| কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক শেষে গভীর রাতে সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি| 

দ্বিতীয় প্রার্থী তালিকায় মোট ৩৬ জন প্রার্থীর নাম রয়েছে| যে সব রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, তার মধ্যে আছে অন্ধ্রপ্রদেশের ২৩টি আসন, মহারাষ্ট্রের ৬টি আসন, ওডিশার ৫টি আসন, উত্তর-পূর্বের রাজ্য অসমের একটি আসন এবং মেঘালয়ের একটি আসন| দ্বিতীয় প্রার্থী তালিকায় প্রকাশিত ৩৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এবং গিরিশ বাপট| আসন্ন লোকসভা নির্বাচনে ওডিশার পুরী থেকে ভোটে লড়বেন সম্বিত পাত্র| গিরিশ বাপট লড়বেন মহারাষ্ট্রের পুণে থেকে| কেন্দ্রীয় মন্ত্রী জয় প্রকাশ নাড্ডা জানিয়েছেন, ‘৩৬ জন প্রার্থীর মধ্যে নাম রয়েছে ওডিশার বিজেপি সভাপতি বসন্ত পাণ্ডা, বর্ষীয়ান নেতা সুরেশ পূজারি এবং আমাদের মুখপাত্র সম্বিত পাত্র| যত শীঘ্রই সম্ভব প্রথম ও দ্বিতীয় দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে|’

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন| গোটা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে ওডিশা, অন্ধ্রপ্রদেশ, সিকিম ও অরুণাচল প্রদেশ-এই চারটি রাজ্যেও| যদিও জম্মু ও কাশ্মীরে এখনই হচ্ছে না বিধানসভা নির্বাচন| শুক্রবার গভীর রাতে লোকসভা ভোটের ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওডিশা এবং মেঘালয়ের (সেলসেল্লা উপ-নির্বাচন) বিধানসভা ভোটের প্রার্থী তালিকাও ঘোষণা করেছে বিজেপি| অন্ধ্রপ্রদেশের ৫১টি আসন, ওডিশার ২২টি আসন এবং মেঘালয়ের সেলসেল্লা আসনের (উপ-নির্বাচন) প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top