News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় বিপুল পরিমাণের বাংলাদেশি টাকা-সহ হাইলাকান্দি জেলার কাটলিছড়ার বাসিন্দা
Image

কদমতলায় বিপুল পরিমাণের বাংলাদেশি টাকা-সহ হাইলাকান্দি জেলার কাটলিছড়ার বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার কদমতলায় বিপুল পরিমাণের বাংলাদেশি টাকা-সহ হাইলাকান্দি জেলার কাটলিছড়ার বাসিন্দা জনৈক স্বরূপ দেব (৫০)-কে আটক করা হয়েছে৷ তার হেফাজত থেকে নগদ ১৭,৫০০ বাংলাদেশি টাকা উদ্ধার করেছে পুলিশ৷ বাংলাদেশি টাকাগুলি তিনি পানিসাগরের জলাবাজার থেকে অসমে নিয়ে আসার পথে কদমতলা বাজার সংলগ্ণ এলাকায় পুলিশের হাতে আটক হয়েছেন৷


এই খবর দিয়ে বৃহস্পতিবার ত্রিপুরার উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, নির্ভরযোগ্য এক তথ্যের ভিত্তিতে কদমতলা থানার ওসি দেবজিত চট্টোপাধ্যায়, এসআই অপু দাস-সহ পুলিশের এক দল নিয়ে কদমতলা তিমাথা পয়েন্টে আজ সকালে হানা দেন তিনি৷ সেখান থেকে স্বরূপ দাসকে বাংলাদেশি টাকা-সহ আটক করা হয়৷ এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে স্যামসাং কোম্পানির একটি অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্টসেট৷ তার কাছে ভারতীয় নাগরিকত্বের কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি৷ তাই ধৃত ব্যক্তি ভারতের নাগরিক না বাংলাদেশি তা নিয়ে যথেষ্ট সন্দিহান তাঁরা৷


পুলিশ সুপার চক্রবর্তী জানান, কদমতলা থানায় ধৃত স্বরূপ দাসের বিরুদ্ধে এক মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন থানার ওসি দেবজিত চট্টোপাধ্যায়৷ ধৃত স্বরূপ দাসের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে এসপি ভানুপদ চক্রবর্তী জানান, ১৭,৫০০ বাংলাদেশি টাকা পানিসাগরের জলাবাজার থেকে হাইলাকান্দি নিয়ে যাওয়া হচ্ছিল৷ টাকাগুলির মালিক তার বন্ধু জলাবাজারের জনৈক ইউসুফ আলি৷ তিনি নাকি জানিয়েছেন, তার বাড়ি অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়ায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top