News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় লোকসভার দুই আসনে প্রার্থী প্রতিমা ভৌমিক ও রেবতি কুমার ত্রিপুরা
Image

ত্রিপুরায় লোকসভার দুই আসনে প্রার্থী প্রতিমা ভৌমিক ও রেবতি কুমার ত্রিপুরা

আগরতলা, ২১ মার্চ(হি.স.) : লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুই আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। হোলির সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটির সচিব কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা প্রার্থী ঘোষণা দিয়ে বলেন, ত্রিপুরায় পশ্চিম আসনে প্রতিমা ভৌমিক এবং পূর্ব আসনে রেবতি ত্রিপুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ প্রথম দফায় বিজেপি ১৮৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। 

বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর এই প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জয়প্রকাশ নাড্ডা।

এছাড়া জানানো হয়েছে, উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদী, লখনউ আসনে রাজনাথ সিং, গুজরাটের গান্ধীনগরে অমিত শাহ এবং মহারাষ্ট্রের নাগপুরে বিজেপির হয়ে ভোটে লড়বেন নীতিন গড়করি। এ ছাড়া উত্তরপ্রদেশের মথুরায় বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন হেমা মালিনী, অমেঠিতে বিজেপির হয়ে লড়বেন স্মৃতি ইরানি। উন্নাওতে বিজেপি প্রার্থী স্বামী সাক্ষী মহারাজ এবং গাজিয়াবাদে বিজেপি প্রার্থী প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ। মহারাষ্ট্রের মুম্বই সেন্ট্রালে বিজেপি প্রার্থী পুনম মহাজন এবং অরুণাচল পূর্বে বিজেপি প্রার্থী হলেন কিরেন রিজিজু।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top