News Flash

  • Home
  • Uncategorized
  • বিরল প্রজাতির পাখি শিকার, তিন শিকারি আটক
Image

বিরল প্রজাতির পাখি শিকার, তিন শিকারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ বিরল প্রজাতির পাখি শিকারে গ্রামবাসীরা বাধা দিলে তিন পাখি শিকারি মারমুখি হয়ে ওঠেন৷ তারা গ্রামবাসীদের আক্রমণ করেন৷ ভয়ে গ্রামবাসী পালিয়ে যান৷ পুলিশ খবর পেয়ে বন দফতরকে সঙ্গে নিয়ে অভিযানে নেমে তিন পাখি শিকারিকে আটক করেছে৷ সঙ্গে বেশ কয়েকটি বিরল প্রজাতির পাখিও উদ্ধার হয়েছে৷ এছাড়া কিছু অস্ত্র তাদের কাছে পাওয়া গিয়েছে৷ ঘটনা পানিসাগর থানাধীন তিলথৈ এলাকায়৷


পুলিশ ও বন দফতর সূত্রের খবর, তিলথৈর চৌধুরীপাড়া এলাকায় পাখি শিকারি কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল৷ রোয়া অভয়ারন্য কাছে হওয়ায় ওই এলাকায় প্রচুর বিরল প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়৷ জনৈক গ্রামবাসী জানিয়েছেন, মইনুল হক (৩৫), রফিক উদ্দিন (৪০) এবং আব্দুল তাহের (২৬) কয়েকদিন এই এলাকায় পাখি শিকার করছিল৷ পাশাপাশি তারা নানা কায়দায় পাখি ধরে নিয়ে যাচ্ছিল৷ গতকাল দুপুরে তাদের বাধা দিতেই তারা ধারালো অস্ত্র নিয়ে আমাদের মারার তেঁড়ে আসে৷ ভয়ে আমরা পালিয়ে যাই৷ ওই গ্রামবাসী বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়৷পানিসাগর থানার পুলিশ জানিয়েছে, বন দপ্তরের সাথে যৌথ অভিযানে ওই তিন পাখি শিকারী আটক করেছে পুলিশ৷ তাদের কাছ বেশ কয়েকটি বিরল প্রজাতির পাখি পাওয়া গিয়েছে৷ সাথে কয়েকটি অস্ত্রও উদ্ধার হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top