News Flash

  • Home
  • Uncategorized
  • রাম নগরে পরপর তিনটি গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্য
Image

রাম নগরে পরপর তিনটি গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার রাম নগরে গতকাল রাতে পরপর তিনটি গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনা ঘটে৷ তাতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ গভীর রাতে দুসৃকতিকারীরা এ অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত করে৷ পরপর তিনটি গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ কে বা কারা এই অগ্ণিসংযোগের ঘটনা সংঘটিত করেছে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য মেলেনি৷

তবে এটি যে নাশকতামূলক ঘটনা তা বলার অপেক্ষা রাখে না৷ রামনগর ৩ নং রোড এ অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক বিশ্ব চন্দ্র মল্লিক জানান তিনি রাতে ঘুমিয়ে পড়েছিলেন৷ তিনি সেখানে ভাড়া বাড়িতে থাকতেন৷ তার বাড়ি গোপালনগর এলাকায়৷ গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনার পর রাত দুটো নাগাদ বাড়ির মালিক তাকে দেখে তুলেন৷ কে বা কারা এই অগ্ণিকাণ্ডের ঘটনায় জড়িত সে সম্পর্কে তিনি কিছুই বলতে পারেন না বলে জানান৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top