News Flash

  • Home
  • Uncategorized
  • সুবল ভৌমিককে দালাল বলে আখ্যায়িত করে কংগ্রেসকে তীর্যক ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর
Image

সুবল ভৌমিককে দালাল বলে আখ্যায়িত করে কংগ্রেসকে তীর্যক ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ কংগ্রেস দলকে তির্যক ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কংগ্রেস দলের নেতাদের বেইমান ও ধূর্ত শিয়াল বলেও আখ্যায়িত করেন তিনি৷ সদ্য দল ত্যাগী বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক কে দালাল বলে কটাক্ষ করেন বিপ্লব দেব৷ সুবল ভৌমিক এর দল ত্যাগের ২৪ঘন্টার পর এ ধরনের তীর্যক ভাষায় কংগ্রেস দলকে আক্রমণ করার ঘটনায় রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ বুধবার প্রতাপগড়ে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ ধরনের মন্তব্য করেন বিরোধী দল বিজেপির বিরুদ্ধে৷


বি জে পির সহসভাপতি সুবল ভূমিক দল ছেড়ে কংগ্রেস দলে যোগ দেওয়ার পর থেকে বিজিবি অভ্যন্তরে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে৷ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মনোবল অক্ষুন্ন রাখার লক্ষ্যে বিজেপির প্রদেশ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কংগ্রেস দলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন৷ বুধবার প্রতাপগড় এ প্রতাপগড় মন্ডল আয়োজিত এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিরসভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন কংগ্রেস দল এবং সিপিআইএম দীর্ঘদিন রাজ্যের শাসন ক্ষমতায় ছিল৷ কেন্দ্রীয় তারা মিলি ঝিলি সরকার গঠন করেছে৷ দীর্ঘকাল যারা ত্রিপুরায় বিরোধী শিবিরের ছিলেন তারা প্রতারণার শিকার হয়েছেন৷কেন্দ্রীয় স্তরে কংগ্রেস এবং সিপিএম এর গোপন আঁতাতের ফলেই ত্রিপুরায় কংগ্রেস দল ক্ষমতায় আসতে পারেনি বলে মন্তব্য করেন বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ সীতারাম ইয়েচুরিদের নির্দেশে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা ত্রিপুরায় কংগ্রেস কে ক্ষমতায় আসতে দেয়নি বলে তিনি মন্তব্য করেন৷

ত্রিপুরার ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় ক্ষমতার পালাবদল হয়েছে৷ ত্রিপুরায় ক্ষমতার পালাবদলের পর থেকেই সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ত্রিপুরার জনগণকে যখন ২৫ বছরের বাম শাসন থেকে বিজেপি মুক্ত করেছে ঠিক সেই সময়ে ত্রিপুরায় রাহুল গান্ধী রা আসছেন আঙ্গুর খেতে বলে উল্লেখ করেন বিপ্লব বাবু৷ কংগ্রেস দলের নেতাদেরকে তিনি ধূর্ত শেয়াল বলে আখ্যায়িত করেন৷ ত্রিপুরার আপামর জনগণ তাদের কে চেনেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী৷ এ ধরণের ধূর্ত শিয়ালদের কেউ গ্রহণ করবে না বলেও মনে করেন তিনি৷ ত্রিপুরার জনগণের সঙ্গে এইসব ধূর্ত শেয়ালরা, বেইমানরা বারবার বেইমানি করেছে বলেও তিনি উল্লেখ করেন৷ সুবল ভৌমিক এর তীব্র সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী৷ কমিউনিস্টদের ক্ষমতায় ফিরিয়ে আনার জন্যই কংগ্রেসে যোগদান করেছেন বলে মন্তব্য করেন প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷ সুবল ভৌমিককে একজন দালাল বলে আখ্যায়িত করতে দ্বিধাবোধ করেননি বিপ্লব দেব৷ বিজেপিতে কোন দালালের স্থান নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দেন বিজেপির সভাপতি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top