News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রাইস্টচার্চে বন্দুকবাজের হামলার জের, নিউজিল্যান্ডে নিষিদ্ধ সেমি-অটোম্যাটিক অস্ত্রের ব্যবহার
Image

ক্রাইস্টচার্চে বন্দুকবাজের হামলার জের, নিউজিল্যান্ডে নিষিদ্ধ সেমি-অটোম্যাটিক অস্ত্রের ব্যবহার

ওয়েলিংটন, ২১ মার্চ (হি.স.): নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে বন্দুকবাজের হামলার জেরে বড়সড় পদক্ষেপ নিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন। প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, নিউজিল্যান্ডে অ্যাসল্ট রাইফেল-সহ সব সেমি-অটোম্যাটিক অস্ত্রের বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। নিউজিল্যান্ডের সময় অনুযায়ী বৃহস্পতিবার তিনি জানান, ‘আমি ঘোষণা করছি, নিউজিল্যান্ডে সব ধরনের মিলিটারি স্টাইলের সেমি-অটোমেটিক অস্ত্রের বিক্রি বন্ধ। আমরা সব অ্যাসল্ট রাইফেলও নিষিদ্ধ করছি।’

হাই ক্যাপাসিটি ম্যাগাজিন ও সেই রকম অন্যান্য ডিভাইসও নিষিদ্ধ করা হচ্ছে বলেও জানান তিনি। যে সব বন্দুক মানুষের কাছে আছে, তা ফিরিয়ে নেওয়ার জন্য বিশেষ প্রকল্পও ঘোষণা করেছেন আর্ডেন। এর জন্য সরকারের প্রায় ৬৯ মিলিয়ন মার্কন ডলার থেকে ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। প্রসঙ্গত, কিছুদিন আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলা চালায় অস্ট্রেলিয়ার বন্দুকবাজ। বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয় দু’টি মসজিদ। অকালেই প্রাণ হারিয়েছেন ৫০ জন। অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top