News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তদশ লোকসভা নির্বাচন : ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস
Image

সপ্তদশ লোকসভা নির্বাচন : ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): খুব বেশি দিন আর বাকি নেই| আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দিল্লি দখলের লড়াই| সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ২৩ মে| ইতিমধ্যেই পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস| আর মঙ্গলবার রাতে ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস| ষষ্ঠ প্রার্থী তালিকায় মোট ন’জনের প্রার্থীর নাম রয়েছে, যথাক্রমে মহারাষ্ট্র থেকে ৭টি এবং কেরল থেকে দু’টি| মঙ্গলবার রাতে প্রকাশিত তালিকা অনুযায়ী, কেরলের আলাপ্পুজহা (আলেপ্পি) আসনের কংগ্রেস প্রার্থী হলেন এস উসমান এবং অত্তিঙ্গল লোকসভা আসনের প্রার্থী করা হয়েছে আদুর প্রকাশকে|

অন্যদিকে, মহারাষ্ট্র থেকে প্রার্থী করা হয়েছে-নানদুরবার থেকে কে সি পদভী, ধুলে থেকে কুণাল রোহিদাস পাটিল, ওয়ারধা থেকে চারুলতা খাজাসিং টোকাস, ইয়াভাতমাল-ওয়াসিম থেকে মানিকরাও জি ঠাকরে, মুম্বই-দক্ষিণ সেন্ট্রাল থেকে একনাথ গাইকওয়াড়, শিরডি থেকে বি কাম্বলে এবং রত্নাগিরি-সিন্ধুদুর্গ থেকে নবীনচন্দ্র বি| মঙ্গলবার রাতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরই ষষ্ঠ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top