News Flash

  • Home
  • Uncategorized
  • ফের দাম বাড়ল পেট্রোলের, ডিজেলের দর অনেকটাই সস্তা
Image

ফের দাম বাড়ল পেট্রোলের, ডিজেলের দর অনেকটাই সস্তা

নয়াদিল্লি ও কলকাতা, ১৯ মার্চ (হি.স.): আবারও স্বস্তি-অস্বস্তি দুইই পেল মধ্যবিত্ত। ফের বাড়ল পেট্রোলের দাম, তবে ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটাই কমল। ডিজেলের দর আবারও কমায় হাঁফ ছেড়েছেন সাধারণ মানুষ। তবে, অস্বস্তিতে ফেলেছে পেট্রোল। সাধারণ মানুষের অস্বস্তি বাড়িয়ে মঙ্গলবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে দামি হয়েছে পেট্রোল-এর দর। কলকাতায় মঙ্গলবার ০.০৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৪.৮৬ টাকা। কলকাতা-সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে ডিজেলের দাম এদিন অনেকটাই কমেছে। ০.২৬ পয়সা দাম কমার পর কলকাতায় ডিজেলের দাম এখন লিটারে ৬৮.৫৯ টাকা।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, মঙ্গলবার পেট্রোল-এর দাম বেড়েছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ০.০৭ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ৭২.৭৮ টাকা প্রতি লিটার। ০.২৬ পয়সা দাম কমার পর দিল্লিতে ডিজেলের দাম এখন ৬৬.৮০ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ০.০৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.২৮ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-এর নতুন দাম ৭৮.৪০ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৬৯.৯৭ প্রতি লিটার। প্রসঙ্গত, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে তাল মিলিয়ে দেশেও ডিজেলের দাম কমায় কিছুটা যেন স্বস্তির হাওয়া। তবে, পেট্রোলের দাম বাড়ায় রীতিমতো অস্বস্তিতে আমজনতা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top