News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক ভাবে ভোটে লড়াই এমএসিএবি সংগঠনে ভাঙ্গন
Image

পৃথক ভাবে ভোটে লড়াই এমএসিএবি সংগঠনে ভাঙ্গন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজ্যের আঞ্চলিক উপজাতি সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে লোকসভা নির্বাচনে লড়াই করার উদ্যোগ গ্রহণ করেছিল৷ এই লক্ষ্যকে সামনে রেখে গঠন করা হয়েছিল এম এ সি এ বি নামে একটি নতুন সংগঠন৷ উপজাতি ভিত্তিক সবকটি ঐক্যবদ্ধ করাই ছিল এই সংগঠনের মূল লক্ষ্য৷ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এই সংগঠনেরই অন্তর্ভুক্ত৷ এম এ সি এ বি একটি অরাজনৈতিক সংগঠন হলেও উপজাতিদের বৃহৎ স্বার্থের কথা মাথায় রেখে রাজনৈতিক পথেই পা বাড়িয়েছে৷ নতুন এই সংগঠনের নেতৃবৃন্দ দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে একটি চুক্তিও স্বাক্ষর করেছিল৷ চুক্তিতে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার সার্বিক উন্নয়নের বিষয়গুলো উল্লেখ রয়েছে৷

কেন্দ্র থেকে সরাসরি ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের জন্য অর্থ বরাদ্দ করা, ককবরক ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা সহ অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল৷ এম এ সি এ বি নেতারা দিল্লিতে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তারা প্রয়োজনে কংগ্রেসকে সমর্থন জানাবে৷ কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আই এন পি টি দল৷ এর ফলে এম এ সিএবি সংগঠনে ভাঙ্গন শুরু হয়ে গেছে৷ যৌথ সংগঠনের অঙ্গন ছেড়ে পৃথকভাবে আই এন পিটির প্রার্থী ঘোষণা করার মধ্য দিয়ে তার প্রমাণ মিলেছে৷ এসব বিষয় নিয়ে সোমবার সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এম এস সি এ নেতা অনিমেষ দেববর্মা এ ব্যাপারে স্পষ্টীকরণ দেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top