News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে উত্তেজনা অব্যাহত : রাজৌরিতে পাকিস্তানি হামলায় শহিদ সেনা জওয়ান, আহত ৩
Image

সীমান্তে উত্তেজনা অব্যাহত : রাজৌরিতে পাকিস্তানি হামলায় শহিদ সেনা জওয়ান, আহত ৩

শ্রীনগর, ১৮ মার্চ (হি.স.): মুখে বারবার শান্তি ও আলোচনার কথা বলছে পাকিস্তান| আর পিঠপিছে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে। সোমবার ফের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| সোমবার সকাল ৫.৩০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে হামলা চালায় পাক সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পাক হামলায় গুরুতর জখম হন ভারতীয় সেনাবাহিনীর ৪ জন জওয়ান। তাঁদের মধ্যে একজন সৈনিকের মৃত্যু হয়েছে। বাকি তিনজন সেনাবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন। ভারত ও পাকিস্তানের মধ্যে গুলির লড়াই থামে সকাল ৭.১৫ মিনিট নাগাদ।

ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, সোমবার সকাল ৫.৩০ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরের কেরি বাত্তাল এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে আক্রমণ শানায় পাক সেনাবাহিনী| নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর পাশাপাশি মর্টার থেকে শেলও নিক্ষেপ করে পাক সেনাবাহিনী। কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এদিনের হামলায় শহিদ হয়েছেন একজন সেনা জওয়ান। এছাড়াও তিনজন জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই থামে সকাল ৭.১৫ মিনিট নাগাদ। পাক সেনাবাহিনীর উপর্যুপরি হামলার জেরে ভারত-পাক সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে| উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের একাধিক প্রশিক্ষণ শিবির গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা| তার মধ্যে রয়েছে বালাকোটে অবস্থিত জইশ জঙ্গিদের বৃহত্তম প্রশিক্ষণ শিবির| পুলওয়ামা হামলার প্রত্যঘাতে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর থেকেই সীমান্ত বরাবর লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী| পাক সেনাবাহিনী সর্বাধিক হামলা চালিয়েছে পুঞ্চ এবং রাজৌরি জেলায়|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top