News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশকে ম্যানেজ করে ফটিকরায়ে গণহারে নেশা সামগ্রীর চোরচালান
Image

পুলিশকে ম্যানেজ করে ফটিকরায়ে গণহারে নেশা সামগ্রীর চোরচালান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ উনকোটি জেলার কুমারঘাট ফটিকরায় সহ আশপাশের বিভিন্ন স্থানে পুলিশকে মেনেজ করে বিভিন্ন নেশা সামগ্রির আদান প্রদান চলছে৷ মূলত রাতের আধারে কুমারঘাট থেকে ফটিকরায় ভায়া কমলপুর রাস্তা দিয়ে বেশিরভাগ অবৈধ নেশা সামগ্রি অহরহ পাচার হয়৷ঐ রাস্তার সাইকাবাড়ি এলাকায় কুমারঘাটের মহকুমা পুলিশ আধিকারিক গমঞ্জয় রিয়াং এর নেতৃত্বে ফটিকরায় থানার পুলিশ উৎ পেতে বসে এবং একটি লরি আটক করে৷


গাড়ীটিতে বহিঃরাজ্যের নম্বর লাগানো ছিল৷গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার তিনশত বোতল মদ উদ্ধার করে পুলিশ৷উদ্ধার কর মদের আনুমানিক বাজার মূল্য ৬লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক৷তিনি জানান পানিসাগরের গনেশ দেবনাথের কাছ থেকে ঐ নেশা সামগ্রি কিনে সুমেন্দ্র দেববর্মা নামে খোয়াইয়ের এক ব্যাক্তির কাছে পৌছানোর উদ্দেশ্যে গাড়ীটি পানিসাগর থেকে চাম্পাহাওড়ের উদ্দেশ্যে যাচ্ছিল৷মালের মূল পাণ্ডা সুমেন্দ্র দেববর্মা এবং গাড়ীর চালককে আটক করেছে পুলিশ ৷সাথে অবৈধ মদগুলোও বাজেয়াপ্ত করা হয়েছে৷এবিষয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে ফটিকরায় থানার পুলিশ৷
গত ৯ মার্চ ফটিকরায় থানার উদ্বোধন হয়েছিল৷উদ্বোধনের এক সপ্তাহের মাথায় প্রথম বারের মতো নেশা বিরোধী অভিযানে বড়সর সাফল্য অর্জন করে পুলিশ৷ মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত সমাজ গড়ার ডাককে আরও জোরালো করে তুলল ফটিকরায় থানার পুলিশ ৷আগামী দিনেও ফটিকরায় থানার পুলিশের এই ধরনের অভিযান জারি থাকুক চাইছেন ফটিকরায়বাসী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top