News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পর্তুগাল জাতীয় দলে সুযোগ পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image

ফের পর্তুগাল জাতীয় দলে সুযোগ পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

লিসবন, ১৬ মার্চ (হি.স.) : প্রায় ন’মাসে পর ফের পর্তুগাল জাতীয় দলে সুযোগ পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উরুগুয়ের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। জাতীয় দলের জার্সি গায়ে শেষবার মাঠে নেমেছিলেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রোনাল্ডো হয়ে উঠেছেন জুভেন্তাস সমর্থকদের নয়নের মনি।অবশেষে ফের জাতীয় দলে ডাক পেলেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়। দেশের জার্সি গায়ে ৮৫টি গোল করে ফেলা রোনাল্ডো পর্তুগালের তো বটেই, পাশাপাশি পুসকাসকে ছাপিয়ে ইউরোপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ২০১৮ জুনে। কিন্তু ধর্ষণ কান্ডে অভিযুক্ত সিআরসেভেনকে ছাড়াই উয়েফা নেশনস কাপের দল সাজান কোচ ফার্নান্দো স্যান্তোস।

বছর চৌত্রিশের স্ট্রাইকারকে ছাড়াই উয়েফা নেশনস লিগের ফাইনালসের যোগ্যতাও অর্জন করে পর্তুগাল। কিন্তু ২০২০ ইউরো কোয়ালিফাইং রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্কোয়াডে রোনাল্ডোকে না রাখার সাহস দেখাতে পারলেন না পর্তুগিজ কোচ।ইউরো কোয়ালিফায়ারে ঘরের মাঠে আগামী ২৩ মার্চ ইউক্রেন এবং ২৬ মার্চ সার্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। ওই দুটি ম্যাচের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্কোয়াডে কামব্যাক করলেন সিআরসেভেন। কোয়ালিফায়ারের দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে লিসবনে।
উল্লেখ্য, মাদ্রিদ থেকে চলতি মরশুমের শুরুতে তুরিনের ক্লাবে যোগদান করেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়। এযাবৎ জুভেন্তাসের হয়ে ৩৪ ম্যাচে তাঁর নামের পাশে লেখা হয়ে গিয়েছে ২৪ গোল। প্রথম লেগে আয়াক্সের বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগে রোনাল্ডোর হ্যাটট্রিকে ভর করেই কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে জুভেন্তাস।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top