News Flash

  • Home
  • Uncategorized
  • চাকলা রোশনাবাদ ত্রিপুরাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানালো রাষ্ট্রীয় সাতকথা সমাজ
Image

চাকলা রোশনাবাদ ত্রিপুরাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানালো রাষ্ট্রীয় সাতকথা সমাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ এবার চাকলা রোশনাবাদ ত্রিপুরাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানালো রাষ্ট্রীয় সাতকথা সমাজ। সংগঠনের অফিসস্থিত  কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতা জ্যোতির্ময় ঘোষ। সবকটি রাজনৈতিক দলকে লোকসভা নির্বাচনের ইশতেহারে এই ইস্যুটি প্রাধান্য দেওয়ার জন্য দাবি জানিয়েছে সংগঠন। রাষ্ট্রীয় সাত কথা সমাজ দাবি করেছে চাকলা রোশনাবাদ ছিল ত্রিপুরার মহারাজার। ত্রিপুরা কে ভারত ভুক্তির সময় মহারানী কাঞ্চন প্রভাদেবী যে মার্জার এগ্রিমেন্ট করেছিলেন তাতে চাকলা রোশনাবাদ দিয়ে দেন নি। বর্তমানে ওই জায়গা বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে। সেই জায়গা ত্রিপুরাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন। তারা আরো বলেন চাকলা রোশনাবাদ এ যারা বসবাস করছিলেন তারা প্রত্যেকেই মহারাজের প্রজা ছিলেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এ ধরনের দাবি তুলে আরও একটি নতুন ইস্যু সামনে তুলে ধরা হলো। 
বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে ত্রিপুরায় শিক্ষাব্যবস্থাকে গৈরিকীকরণ করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র সংগঠন এস এফ আই। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ ক্রমশ কমানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

রাজ্যের স্কুল কলেজগুলোতে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ছাত্র সংগঠন এসএফআই নতুন ভোটারদের বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছে। শুক্রবার ছাত্র-যুব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন বিজেপি আইপিএফটি জোট সরকার আমলে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থার চরম অবনতি ঘটেছে। শিক্ষা খাতে বর্তমান সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেনি। বরং অর্থ বরাদ্দ কমানো হয়েছে। এ ধরনের মানসিকতা শিক্ষা ক্ষেত্রে চরম বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা ব্যক্ত করেছে ছাত্রসংগঠনটি। বিভিন্ন ক্ষেত্রে ছাত্ররা স্কলারশিপ পর্যন্ত পাচ্ছে না বলেও অভিযোগ করা হয়। শিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থান এখন সোনার কাঠির হয়ে গেছে বলেও তারা উল্লেখ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিক্ষিত বেকারদের পানের দোকান খুলতে পরামর্শ দিয়ে মশকরা করছেন বলেও অভিযোগ করা হয়। দেশের ছাত্র যুব সমাজ ও সাধারণ মানুষ জনকে ধর্মের নামে জাতপাতের নামে বিভাজিত করার অপপ্রয়াস চালাচ্ছে। বিজ্ঞানের জায়গায় অবৈজ্ঞানিক চিন্তাধারাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করা হয়। লোকসভা নির্বাচনে ছাত্র যুব সমাজকে এর যোগ্য জবাব দিতে আহ্বান জানিয়েছে ছাত্র সংগঠন এস এফ আই। রাজ্যের দুটি আসনেই বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে বিজেপি আইপিএফটি জোট সরকারকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top