News Flash

  • Home
  • Uncategorized
  • দুই দফায় প্রার্থী ঘোষণা করবে বিজেপি, চাপের রাজনীতিতে বেকায়দায় পড়ল আইপিএফটি
Image

দুই দফায় প্রার্থী ঘোষণা করবে বিজেপি, চাপের রাজনীতিতে বেকায়দায় পড়ল আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ রাজনৈতিক চালে এগিয়ে থাকতে চাইছে বিজেপি৷ তাই হয়ত, এখন শুধু পশ্চিম আসনে প্রার্থী ঘোষণা দেবে দল৷ এজন্যই প্রার্থী বাছাইয়ে দিল্লি ছুটে গেলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কোর কমিটির সদস্য তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ রাতেই বিজেপি সর্বভারতীয় সভাপতির অমিত শাহ’র সাথে তাঁদের বৈঠক শুরু হয়েছে৷ ওই বৈঠকে পূর্বোত্তরের অন্যান্য রাজ্য থেকেও প্রদেশ বিজেপি’র নেতৃবৃন্দ অংশ নিয়েছেন৷ মূলত, প্রথম দফার লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্যই এই বৈঠক বলে সূত্রের খবর৷ ত্রিপুরায় পশ্চিম আসনে প্রার্থী চূড়ান্ত হবে৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রদেশ বিজেপি নেতৃবৃন্দের সাথে দলের প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিকও গিয়েছেন৷ ফলে, পশ্চিম আসনে তাঁকেই প্রার্থী করা হচ্ছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে৷ সূত্রের খবর, রবিবার পশ্চিম আসনে প্রার্থী ঘোষণা দেবে প্রদেশ বিজেপি৷ আর তাতে চরম সিদ্ধান্তহীনতায় ভুগবে আইপিএফটি, এমনটাই মনে করা হচ্ছে৷ রবিবার পশ্চিম আসনে প্রার্থী ঘোষণা বিজেপির রাজনৈতিক কৌশল বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল৷
লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটে ১৮ মার্চ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হবে৷ অন্তিম তারিখ ২৫ মার্চ৷ ফলে, শেষ মুহুর্তে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চলছে চরম ব্যস্ততা৷ সূত্রের খবর, শনিবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে প্রথম দফার লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় সীলমোহর পরবে৷ আগামীকালই প্রথম তালিকা ঘোষণা করবে বিজেপি৷ এদিকে, পূর্বোত্তরের রাজ্যগুলিতেও প্রার্থী তালিকা চূড়ান্ত হবে৷ ১১ এপ্রিল প্রথম দফার ভোটে আসামে ৫টি, অরুনাচল প্রদেশ ও মেঘালয়ে ২টি এবং মণিপুর, মেঘালয়, মিজোরাম, সিকিম ও ত্রিপুরায় ১টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷


পূর্বোত্তরের রাজ্যগুলি ছাড়া অন্ধ্রপ্রদেশ, বিহার ছত্তিশগঢ়, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবার এবং লাক্ষাদ্বীপে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সূত্রের খবর, প্রথম দফার ৯১টি আসনে দুই ধাপে প্রার্থী তালিকা ঘোষণা দেবে বিজেপি৷
ত্রিপুরায় পশ্চিম আসনে বিজেপি প্রার্থী হিসেবে একাধিক নাম নিয়ে চর্চা শুরু হয়েছে৷ তাতে, দলের সহসভাপতি সুবল ভৌমিক এবং সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রয়েছেন৷ সূত্রের দাবি, পশ্চিম আসনে প্রতিমা ভৌমিকের নামে সীলমোহর পড়তে পারে৷ তবে, তাঁকে সাথে নিয়ে যাওয়ার পেছনে অন্য সমীকরণও থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল৷
এমনিতেই, আসন রফা নিয়ে রাজ্যে শাসক জোটে অস্থিরতা চলছে৷ মূলত, পূর্ব আসন নিয়েই বিজেপি-আইপিএফটির মধ্যে সংঘাত চরমে উঠেছে৷ শনিবার থেকে আইপিফটি কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হচ্ছে৷ কৌশলগত কারণে, বিজেপি এখন শুধু পশ্চিম আসনে প্রার্থী ঘোষণা দেবে৷ তাতে, বেকায়দায় পড়বে আইপিএফটি৷ কারণ, পূর্ব আসনের শর্তে পশ্চিম আসনে এনসি দেববর্মারা প্রার্থী দেবেন না বলে বিজেপিকে জানিয়েছে৷ কিন্তু, আনুষ্ঠানিকভাবে আসন রফা না হলেও পশ্চিম আসন নিয়ে আইপিএফটি এখন সিদ্ধান্তহীনতায় ভুগবে বলেই ধারণা রাজনৈতিক মহলের৷ কারণ, ১৭ মার্চের মধ্যে লোকসভা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বলে আইপিএফটি বিজেপিকে জানিয়েছে৷ কিন্তু, পূর্ব আসন নিয়ে জট রেখে এনসি দেববর্মারা এই রাজনৈতিক পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে, তাতেই জমে উঠেছে রাজনীতির খেলা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ ফলে, শনি ও রবিবার কেন্দ্রীয় কমিটির বৈঠক আইপিএফটির জন্য অগ্ণিপরীক্ষা বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top