News Flash

  • Home
  • Uncategorized
  • নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে নির্বিচারে চলল গুলি, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৯ জনের
Image

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে নির্বিচারে চলল গুলি, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৯ জনের

ক্রাইস্টচার্চ (নিউজিল্যান্ড), ১৫ মার্চ (হি.স.): নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৃথক দু’টি মসজিদে নির্বিচারে গুলি চালাল বন্দুকবাজরা| বন্দুকবাজদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ৯ জন| এছাড়াও আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন| হামলার সময় মসজিদের কাছেই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা| অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা| বন্দুকবাজের হামলার পরই গোটা এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে| নিউজিল্যান্ড পুলিশ সূত্রের খবর, দু’টি মসজিদে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জন সন্দেহভাজনকে| প্রায় ৫০ রাউন্ড গুলি চালায় বন্দুকবাজরা| নিউজিল্যান্ড পুলিশের পক্ষ থেকে মাইক বুশ জানিয়েছেন, ‘মসজিদে হামলার ঘটনায় ৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে|

তাঁদের মধ্যে একজন মহিলা এবং তিনজন পুরুষ| গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে| বিপদ কেটে গিয়েছে, তা এখনই বলা সম্ভব নয়|’ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন জানিয়েছেন, ‘হামলার ঘটনা মোকাবিলা করছি আমরা| এটা নিউজিল্যান্ডের অন্যতম কালো দিন|’ শুক্রবারের ওই হামলার ব্যপ্তি কতটা সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ| আপাতত ক্রাইস্টচার্চের মানুষজনদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে|
নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী দুপুর তখন ১.৪৫ মিনিট হবে| ক্রাইস্টচার্চের সাউথ আইল্যান্ডের আল নূর মসজিদের ভিতরে চলছিল নমাজ পর্ব| জড়ো হয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ| আচমকাই সমস্ত কিছু এলোমেলো হয়ে যায়| নির্বিচারে গুলি চালাতে থাকে বন্দুকবাজরা| শুধুমাত্র আল নূর মসজিদ নয়, আরও একটি মসজিদে নির্বিচারে গুলি চালাতে থাকে বন্দুকবাজরা| রক্তে ভেসে যায় মসজিদ চত্বর| নিউজিল্যান্ড পুলিশের পক্ষ থেকে মাইক ৱুশ জানিয়েছেন, বন্দুকবাজের হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে| আহতের সংখ্যা প্রচুর| প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, সেনার পোশাক পরিহিত অবস্থায় মসজিদের ভিতরে ঢুকেছিল বন্দুকবাজরা| মসজিদে প্রায় ৫০ রাউন্ড গুলি চলে|এদিনের হামলায় অল্পের জন্য প্রাণে গিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা| হামলার সময়ই মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন তাঁরা| কোওক্রমে মসজিদ থেকে ছুটে বেরিয়ে ওভালে চলে যান তাঁরা| হামলার পর বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল জানিয়েছেন, সমস্ত ক্রিকেটাররাই সুরক্ষিত আছেন| বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ক্রিকেটাররা সবাই সুরক্ষিত আছেন| বাংলাদেশের ক্রিকেটার মুসফিকর রহিম জানিয়েছেন, ‘ভাগ্যবান বলে বেঁচে গিয়েছি| এমন দিন কখনও দেখতে চাইনি|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top