News Flash

Image

পানীয় জলের জন্য পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ কৈলাসহরের ভগবানগরে পানীয় জলের দাবীতে পথ অবরোধ সংগঠিত করল এলাকার লোকজন৷ প্রায় তিন ঘন্টা যাবৎ চলে পথ অবরোধ৷ তাতে কৈলাসহর-ধর্মনগর সড়কে যান চলাচল বন্ধ হয়ে থাকে৷ দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় পাম্প মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে৷ এই ব্যাপারে প্রশাসনের কোন হেলদোল নেই৷ বাধ্য হয়েই তারা এদিন পথ অবরোধ করেন৷ পরে ডিসিএম সহ প্রশাসনের আধিকারীকরা ঘটনাস্থলে পৌঁছে এবং জরুরী ভিত্তিতে পাম্প মেশিন সংস্কারের উদ্যোগ নিলে পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ এদিকে, পথ অবরোধের ফলে ওই সড়কে যান বাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ায় যাত্রী দুর্ভোগ চরমে উঠে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top