News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের ডুকলি অফিসে দুসৃকতিদের হামলা ও ভাঙচুর, দিনভর ব্যাপক উত্তেজনা
Image

সিপিএমের ডুকলি অফিসে দুসৃকতিদের হামলা ও ভাঙচুর, দিনভর ব্যাপক উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ রাজ্যে লোকসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সিপিআইএম নেতৃবৃন্দ৷ বৃহস্পতিবার ডুকলি সিপিআইএম পার্টি অফিসে হামলা ও ভাঙচুর চালায় একদল দুষৃকতী৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এ ব্যাপারে পার্টির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ এলাকার পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে পুলিশ৷ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তার যে রাজনৈতিক কার্যকলাপ বেড়ে চলেছে৷ স্বাভাবিক কারণেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে কিনা তা নিয়ে সংশয় বেড়ে চলেছে৷ বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চল আমতলীতে নেতা-কর্মী-সমর্থকরা পার্টি অফিসে মিটিং এর জন্য যাচ্ছিলেন৷ তখন ঐ তাদের ওপর হামলা চালায় একদল দুষৃকতী৷ পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ৷ ঘটনার খবর পেয়ে ছুটে যান৷ লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সাংসদ শংকর প্রসাদ দত্ত এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ তিনি অভিযোগ করেন লোকসভা নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য শাসকদল চেষ্টা চালাচ্ছে৷ তারা রাজ্যের গণতন্ত্রকে ধবংস করার চক্রান্ত করছে৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার কেন্দ্র এবং রাজ্যের কোন ইতিবাচক কাজ করেনি বলে তিনি অভিযোগ করেন৷ এ অবস্থায় মানুষকে কথা বলার সুযোগ দেওয়া হলে মানুষের যোগ্য জবাব দেবেন৷ সেই বিচি থেকে তারা এ ধরনের অগণতান্ত্রিক স্বৈরাচারী কার্যকলাপ শুরু করেছে বলে অভিযোগ করেন শংকর প্রসাদ দত্ত৷ এ বিষয়ে ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্য নির্বাচন আধিকারিক এর কাছে অভিযোগ জানানো হবে বলেও তিনি জানান৷
দুষৃকতিকারীদের চিহ্ণিত করে অবিলম্বে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷ডুকলি সিপিআইএম পার্টি অফিসে হামলার খবর পেয়ে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে৷ এসডিপিও অজয় কুমার দাস ও ঘটনাস্থলে ছুটে আসেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top