News Flash

  • Home
  • Uncategorized
  • যাবতীয় জল্পনার অবসান, তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন অর্জুন সিং
Image

যাবতীয় জল্পনার অবসান, তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন অর্জুন সিং

নয়াদিল্লি ও কলকাতা, ১৪ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ রাজনীতিতে যাবতীয় গুঞ্জনের অবসান হল| লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং| বেশ কিছু দিন ধরেই অর্জুন সিংয়ের দলবদলের বিষয়টি নিয়ে জল্পনা চলছিল| অর্জুন সিংয়ের ইচ্ছা ছিল বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার| দিনেশ ত্রিবেদী প্রার্থী হন, তা কোনওদিনই চাননি অর্জুন| আর এ নিয়েই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বিক্ষুব্ধ এই তৃণমূল বিধায়কের| অবশেষে বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং| এদিন দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অর্জুন সিং| কৈলাস বিজয়বর্গীয় উত্তরীয় পরিয়ে অর্জুন সিংকে বিজেপিতে স্বাগত জানান|

বুধবার রাত ৮.৩০ মিনিট নাগাদ দিল্লিগামী বিমান ধরেন অর্জুন সিং| তাঁর সঙ্গেই ছিলেন ভাটপাড়া পুরসভার ২৮ জন কাউন্সিলর, হালিশহর পুরসভার ১১ জন কাউন্সিলর, নৈহাটির ৬ জন কাউন্সিলর এবং পানিহাটি ও খড়দহ পুরসভার একাধিক কাউন্সিলর| এরপরই রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল জল্পনা| যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অর্জুন সিং| এদিন বিজেপিতে যোগ দেওয়ার পরই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন অর্জুন সিং| অর্জুনের কথায়, ‘৩০ বছর ধরে মমতার সঙ্গে কাজ করেছি| পুলওয়ামা জঙ্গি হামলায় ৪২-এরও বেশি জওয়ানা মারা যাওয়ার পর গোটা দেশবাসী যখন শোকস্তব্ধ, রাগে ফুঁসছে| তখন এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা| মমতার ওই মন্তব্যের দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে| তখন খুবই লজ্জিত হয়েছিলাম|’ এরপর তৃণমূলকে আক্রমণ করে অর্জুন সিং বলেছেন, ‘মা-মাটি-মানুষ এখন, মানি-মানি-মানি হয়ে গিয়েছে|’ অর্জুন বিজেপিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেছেন, ‘মমতা রাজ ধীরে ধীরে শেষ হচ্ছে| মহাভারতের অর্জুন এখন বিজেপিতে| এখন তো সিনেমার ট্রেলার চলছে, আসন সিনেমা এখনও বাকি আছে| অর্জুন সিং যোগ দেওয়ায় বাংলায় আরও শক্তিশালী হবে বিজেপি|’

রাজনৈতিক মহলের মতে, বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট না পাওয়ায় রীতিমতো চটে গিয়েছেন অর্জুন সিং| অর্জুন চটেছেন, এমন বুঝতে পেরেও সিদ্ধান্তে কোনও বদল আনেনি তৃণমূল কংগ্রেস| অর্জুন সিং বলেছিলেন, ‘বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চেয়েছিলাম| কারণ, ভোটাররা বর্তমান সাংসদের প্রতি ক্ষুব্ধ|’ তা সত্ত্বেও সিদ্ধান্তে কোনও পরিবর্তন আনেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল| অবশেষে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top