News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে বিমানবন্দরে উদ্ধার সোনার বিসুকট, ধৃত দুই বাংলাদেশী
Image

পাচারকালে বিমানবন্দরে উদ্ধার সোনার বিসুকট, ধৃত দুই বাংলাদেশী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে ৫০০ গ্রাম সোনার বিসুকট-সহ আটক করা হয়েছে দুই বাংলাদেশি নাগরিককে৷ ধৃতদের মিজানুর রহমান (৪৮) এবং আব্দুল লতিফ (৫৫) বলে পরিচয় পাওয়া গেছে৷ এই দুই ব্যক্তি সোমবার রাতে ইন্ডিগোর ৬-ই আগরতলা-কলকাতা সর্বশেষ ২৭৭ বিমানে বোর্ডিং নিয়ে সিকিউরিটি লাউঞ্জে বসেছিলেন৷

পরে রুটিন তল্লাশি চলাকালীন বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সি আই এস এফ জওয়ানরা তাদের শরীরে ধাতব বস্তুর অবস্থান বুঝতে পারেন৷ অন্যত্র নিয়ে বিশেষভাবে উভয়ের শরীরে তল্লাশি চালিয়ে তাদের পায়ের জুতোর ইনসোলের নীচ থেকে মোট পাঁচটি সোনার বিসুকট উদ্ধার হয়৷ বিসুকটগুলির ওজন প্রায় ৫০০ গ্রাম৷ পরবর্তীতে এয়ারপোর্ট থানায় দুই ধৃতকে তুলে দিয়েছে সিআইএসএফ কর্তৃপক্ষ৷ প্রসঙ্গত, এর আগে সম্প্রতি পায়ুপথে সোনার বিসুকট নিয়ে যাওয়ার পথে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ-এর হাতে একাধিক পাচারকারী ধরা পড়েছিল৷


প্রসঙ্গত, সীমান্ত অতিক্রম করে কিভাবে এই পাচারকারীরা সোনার বিসুকট নিয়ে আসছে এনিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ণ উঠছে৷ ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে আরো কঠোর নজরদারী চালানোর দাবি উঠেছে৷ সেই সাথে বিএসএফকে সতর্কতা অবলম্বন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে৷ যদিও পুলিশ ধৃতদের জেরা করে বহু তথ্য পেয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top