News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের কোনও রাজ্যেই কংগ্রেসের সঙ্গে জোট নয় : মায়াবতী
Image

দেশের কোনও রাজ্যেই কংগ্রেসের সঙ্গে জোট নয় : মায়াবতী

লখনউ, ১২ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট করবে না বহুজন সমাজ পার্টি (বসপা)। মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বসপা সুপ্রিমো মায়াবতী।উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে বসপা সুপ্রিমো মায়াবতী বলেন, ফের স্পষ্ট করে দিতে চাই দেশের কোনও রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না বসপা। উত্তরপ্রদেশ সহ উত্তরাখন্ড এবং মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টি (সপা)-র সঙ্গে জোট হয়েছে বসপার । তিন রাজ্যেই সপা-বসপা জোট ভাল ফল করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। দেশের স্বার্থে এই জোট বিজেপিকে আসন্ন নির্বাচনে হারাবে। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য দলের সমস্ত কর্মীদের তৃণমূল স্তরে কাজ করার আহ্বান করেছেন তিনি।

এদিন দলের কর্মীদের সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে বসপার রণকৌশল ঠিক করতে বসেছিলেন মায়াবতী। বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন তিনি। এর আগেও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে মায়াবতী বলেছিলেন, কংগ্রেস সঙ্গে বিজেপির কোনও ফারাক নেই। দুইটি দলই সমান।আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ অখিলেশ যাদবের সপার সঙ্গে জোট করে লড়বে বসপা। উত্তরপ্রদেশে ৩৭টি আসনে লড়বে সপা, বসপা প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৮টি কেন্দ্র। আরএলডির জন্য ছাড়া হয়েছে তিনটি আসন। সপা সুপ্রিমো অখিলেশ যাদব জানিয়েছে আমেঠি এবং রায়বরেলি কংগ্রেসের জন্য ছাড়া হয়েছে। যদিও সম্প্রতি কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দাবি করেছিলেন নিজের শক্তি দিয়েই লড়বে কংগ্রেস।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top