News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাপকদের হাতে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি, আল্পুত মালায়ালাম অভিনেতা মোহনলাল
Image

প্রাপকদের হাতে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি, আল্পুত মালায়ালাম অভিনেতা মোহনলাল

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): প্রাপকদের হাতে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ৫৬ জন বিশিষ্টজনের হাতে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি| রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত পুরস্কার তালিকায় রয়েছে ১১২ জন প্রাপকের নাম| এর মধ্যে ৪ জন পেয়েছেন পদ্মবিভূষণ, ১৪ জন পদ্মভূষণ এবং ৯৪ জন পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার| প্রাপকদের মধ্যে ২১ জন হলেন মহিলা| পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন মালায়ালাম অভিনেতা মোহনলাল, রাজ্যসভার সাংসদ তথা এসএডি নেতা সর্দার সুখদেব সিং ধিন্দসা এবং লোকসভার সাংসদ তথা বিজেপি নেতা হুকুমদেব নারায়ণ যাদব|


পদ্মভূষণ সম্মানে (মরমোত্তর) সম্মানিত হয়েছেন বর্ষীয়ান সাংবাদিক কুলদীপ নায়ের| কুদীপের স্ত্রী ভারতী নায়ের পুরস্কার গ্রহণ করেছেন| এছাড়াও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন ডিরেক্টর এবং অভিনেতা প্রভু দেবা (নৃত্যশিল্প), গায়ক এবং সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবন, প্রবীণ অভিনেতা কাদের খান (মরনোত্তর), বজরং পুনিয়া (ক্রীড়া), ভারতীয় কবাডি দলের ক্যাপ্টেন অজয় ঠাকুর এবং টেবিল টেনিস খেলোয়ার শরত্ কমল এবং গ্র্যান্ড মাস্টার হরিকা দ্রোণাভাল্লি| প্রাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্করও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে|পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন, ছত্তিশগড়ের গায়িকা তিজন বাই (লোকগীতি ও সঙ্গীত), মহারাষ্ট্র থেকে অনিল কুমার মণিভাই নায়েক (শিল্প-বাণিজ্য ও পরিকাঠামো), মহারাষ্ট্র থেকে বলবন্ত মোরেশ্বর পুরন্দরে (থিয়েটার অভিনেতা) এবং ইসমাইল ওমর গুল্লেহ (পাবলিক অ্যাফেয়ার্স)| বাকি পুরস্কারগুলি চলতি মাসেই প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে| এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মভূষণ পুরস্কার পাওয়ার পর আপ্লুত হয়ে মালায়ালাম অভিনেতা মোহনলাল বলেছেন, ‘খুবই ভালো লাগছে| একজন অভিনেতা হিসেবে বিরাট পাওয়া| ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ৪১ বছর হল, সুন্দর এই সফরে আমার সহকর্মী, পরিবার এবং সেই সমস্ত মানুষ যাঁরা আমাকে সমর্থণ করেছিলেন তাঁদের প্রতি কৃতজ্ঞ|’

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top