News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্র সচিবালয়ের বাইরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের
Image

মহারাষ্ট্র সচিবালয়ের বাইরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

মুম্বাই, ১১ মার্চ (হি.স.) : মহারাষ্ট্র সচিবালয়ের বাইরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। সচিবালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এরপর ওই যুবককে আটক করা হয়েছে।


জানা গেছে, বিনায়ক বেদপাঠক (২৭) নামে ওই যুবক উসমানবাদের বাসিন্দা । তিনি ঋণসংক্রান্ত বিষয় নিয়ে হেনস্থার শিকার হয়। এই বিষয়ে পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনও অভিযোগ না নেওয়ায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এরপর এদিন সকালে সচিবালয়ের বাইরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। বিষয়টি সচিবালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। তারপর তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top