News Flash

Image

নাবালিকার রহস্য মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ মার্চ৷৷ নবম শ্রেণীর পড়ুয়া এক নাবালিকা নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মঘাতী হয়েছে৷ ঘটনা শনিবার সকালে বিশালগড় থানার অন্তর্গত দক্ষিন ব্রজপুর এলাকায়৷ সে ব্রজপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল৷ নাম বৃষ্টি সরকার৷ বয়স ১৪৷ বাবা দিলিপ সরকার৷

ঘটনার বিবরণে জানা গেছে, বাড়িতে তেমন কোন ঝামেলা নেই তার সাথে৷ তবে নাবালিকার বাড়ির আশপাশের মানুষেরা এটি প্রণয় সক্রান্ত বিষয় বলেই মনে করছেন এবং তার হাতে টিটন নামে একটি ছেলের নাম লেখা ছিল বলে জানা গেছে৷ তা নিয়ে বাড়ির লোকজনেরা তাকে সামান্য বকাবকি করে৷ এবং সে এই অভিমানেই ফাঁসিতে আত্মঘাতী করে বলে ধারনা করছে এলাকাবাসী৷ যদিও নাবালিকার পরিবার এ বিষয়ে কোন মুখ খোলেনি সাংবাদিকদের সামনে৷ শনিবার সকালে তাকে বহু ডাকাডাকির পর কোন উত্তর না দেওয়ায় নাবালিকার নিজ ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পরিবারের লোকজনেরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই দেখতে পায় তাদের মেয়ের ঝুলন্ত দেহ৷ মেয়েটির মার চিৎকার শুনে ছুটে আসে পড়শীরা এবং খবর দেয় বিশালগড় মহিলা থানায়৷ পুলিশ ছুটে গিয়ে দেহটিকে নামিয়ে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়৷ এই ঘটনার তদন্ত করছে বিশালগড় মহিলা থানার এ এসআই রুখিয়া বেগম৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top