News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস ও সিপিএমের আসন সমঝোতা, হস্তক্ষেপ রাহুল-ইয়েচুরির
Image

কংগ্রেস ও সিপিএমের আসন সমঝোতা, হস্তক্ষেপ রাহুল-ইয়েচুরির

নয়াদিল্লি, ৯ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিএমের আসন সমঝোতা নিয়ে খোঁদ রাহুল গান্ধী এবং সীতারাম ইয়েচুরিকে হস্তক্ষেপ করতে হচ্ছে৷ মূলত, পঃবঙ্গে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসনে সিপিএম প্রার্থী দেবে বলে ঘোষণা দেবে বলেই প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ দলের হাই কমান্ডের দারস্থ হয়েছেন৷ কারণ, রায়গঞ্জ সিপিএমের ও মুর্শিদাবাদ আসন কংগ্রেসের দখলে রয়েছে৷ ফলে, যেতা আসনে সিপিএম- কংগ্রেস একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলে লোকসান হতে পারে আশঙ্কা করছেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ৷

সূত্রের খবর, পঃবঙ্গে আসন সমঝোতা নিয়ে জটিলতায় এআইসিসি সভাপতি রাহুল গান্ধী এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আলোচনা করেছেন৷ শুধু তাই নয়, আলোচনায় আসন নিয়ে রফা হয়েছে বলে দাবি সূত্রের৷

সূত্রের বক্তব্য, রাহুল গান্ধী এবং সীতারাম ইয়েচুরির মধ্যে আলোচনা হওয়ার পর পঃবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এআইসিসি সভাপতি৷ সূত্রের দাবি, প্রদেশ কংগ্রেস নেতা এবং রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী দীপা দাশমুন্সির সাথে আলোচনার পর ঠিক হয়েছে ওই দুই কেন্দ্রে প্রার্থী দেবেনা কংগ্রেস৷ তবে, মুর্শিদাবাদ আসনের বিজয়ী প্রার্থী অধীর চৌধুরী কংগ্রেসের এই সিদ্ধান্তে অসন্তোষ্ট হয়েছেন বলে সূত্র অনুূসারে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top